1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ কোতোয়ালী অভিযানে গ্রেফতার ০৯ জন - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার — মসিক প্রশাসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-১৪ এর অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু মুমিন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে বিশ্ব জনসংখ্যা দিবসে ময়মনসিংহে আলোচনা সভা, পরিকল্পিত জনসংখ্যার ওপর গুরুত্বারোপ

ময়মনসিংহ কোতোয়ালী অভিযানে গ্রেফতার ০৯ জন

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৩১৭ বার পড়া হয়েছে

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া ০৯ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।

এসআই (নিঃ) আশিকুল হাসান এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন পাটগুদাম ব্রীজ মোড়স্থ “রুমা কনফেকশনারী”নামক মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক মামলার আসামী মোঃ আব্দুল করিম (২৯), পিতামৃত শাহজাহান মিয়া, সাংদরিকান্দি, থানামুরাদনগর, জেলাকুমিল্লাকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ০১ (এক) টি কালো রংয়েরÒCAT” লেখা হাতল ওয়ালা ট্রলি ব্যাগ এর ভিতর কসটেপ দ্বারা বিশেষভাবে মোড়ানো মোট ০৭ (সাত) টি প্যাকেটের ভিতর সর্বমোট ১৪ (চৌদ্দ) কেজি নেশা জাতীয় মাদকদ্রব্য শুকনা গাঁজা,যাহার সর্বমোট মূল্য অনুমান ,৪০,০০০/- (এক লক্ষ চল্লিশ হাজার) টাকা, একটি কালো রংয়ের পুরাতন SAMSUNG বাটন মোবাইল ফোন যাহার মডেল নং-DUOS এবং IMEI নং– 359788092463527, একটি ছাই রংয়ের পুরাতন SYMPHONY বাটন মোবাইল ফোন যাহার মডেল নং– B24 এবং IMEI নং– 352451262112369 এবং বাংলাদেশী মুদ্রার বিভিন্ন নোটের মোট ৭৬০/- (সাতশত ষাট) টাকা উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) আনোয়ার হোসেন২ এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন পাটগুদাম র‌্যালীর মোড় হইতে ডাকাতির চেষ্টা পুরাতন মামলার আসামী মোঃ ইউসুফ আলী (৩৬)কে গ্রেফতার করা হয়।

এসআই (নিঃ) রাশেদুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া আলীয়া মাদ্রাসা পালপাড়া রেলক্রসিং সংলগ্ন এলাকা হইতে দস্যুতার চেষ্টা পুরাতন মামলার আসামী মোঃ আমিন বক্কর ওরফে আবু মিয়া (২২কে গ্রেফতার করা হয়।

এসআই (নিঃ) টিটু সরকার এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন নেহালিয়াকান্দা আসামীর নিজ বাড়ী হইতে অন্যান্য মামলার আসামী মোবারক হোসেন (৪০)কে গ্রেফতার করা হয়।

এসআই (নিঃ) হারুনুর রশিদ এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী থানাধীন অষ্টধার কুঠুরা কান্দা পূর্বপাড়া এলাকা হইতে অন্যান্য মামলার আসামী হাতেম আলী (৩৫)কে গ্রেফতার করা হয়।

এছাড়াও এসআই(নিঃ) নিরুপম নাগ, শাহ মিনহাজ উদ্দিন ও এএসআই(নিঃ)সুজন চন্দ্র পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৩টি জিআর বডি তামিল করা হয়। কামরুজ্জামান জাকির(৩২)কে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রহিয়াছে।গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD