1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে ডাকাতি মামলার আসামি গ্রেফতার করেছে পিবিআই - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা ধর্ষণ ধামাচাপায় মধ্যরাতের সালিশ: জড়িতদের গ্রেপ্তারে কঠোর হুঁশিয়ারি এসপির ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ধোবাউড়ার আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে পুলিশ সুপারের সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন -তথ্য প্রতিমন্ত্রী অঘটনপটয়সী আয়াসরা সব পারে! মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত

ময়মনসিংহে ডাকাতি মামলার আসামি গ্রেফতার করেছে পিবিআই

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

বহুদিন আত্নগোপন থাকা  ময়মনসিংহে ডাকাতি মামলার আসামি  শফিউল্লাহ কে গ্রেফতার করেছে পিবিআই।

পুলিশ জানায়, ১৯ ফেব্রুয়ারী  রাত অনুমান ০২.০০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার ভটেরকান্দি এলাকা থেকে ডাকাতি মামলার পলাতক আসামি শফিউল্লাহ (৩২), পিতা-মৃত আক্কেল আলী, গ্রাম-ভটেরকান্দি (ওলিপুর বাজার), থানা-সোনারগাঁও, জেলা-নারায়নগঞ্জ। এ/পি গ্রাম-আইলপাড়া দক্ষিণ (শিমুলপাড়া), ৬নং ওয়ার্ড, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ কে গ্রেফতার করেছে পিবিআিই ময়মনসিংহ জেলা। পিবিআই জানায়, ঈশ্বরগঞ্জ থানার মামলা নং-২৫, তারিখ-২৪/০৯/২০২২ খ্রিঃ ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০ এর পলাতক আসামি শফিউল্লাহ। এতোদিন সে আত্মগোপনে ছিলো। এর আগে পিবিআই ময়মনসিংহ জেলা অ্যাডিশনাল আইজিপি, পিবিআই জনাব মোঃ মোস্তফা কামাল এর তত্ত্বাবধানে পুলিশ সুপার জনাব মোঃ রকিবুল আক্তার এর দিক নির্দেশনা ও তদারকিতে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোহাম্মদ বিল্লাল মিয়া তথ্য-প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির সময় নিয়ে যাওয়া ট্রাক চালকের ফোনের সূত্র ধরে গত ০৩/০৪/২৩ তারিখ হতে এ পর্যন্ত অভিযান পরিচালনা করে সক্রিয় ডাকাত দলের সদস্যদের গ্রেফতারসহ ডাকাতিতে ব্যবহৃত প্রাইভেটকার ও লুষ্ঠিত মোবাইল উদ্ধার করে। গ্রেফতারকৃতদের মধ্যে ছয়জন আসামি নিজেদের দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় জবানবন্দি প্রদান করে।

পিবিআইয়ের পুলিশ সুপার জানায় গত ২২/০৯/২০২২ তারিখ রাত ০১.০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার হারুয়া বাজার এলাকা হতে ১৫ টন টাঁটি সুপারি ভর্তি একটি ট্রাক ডাকাতি হয়। ট্রাকটি ভোলা জেলার বোরহানউদ্দিন থানা এলাকার ব্যবসায়ী মোঃ মনির এর নিকট হতে ৪৭,১০,০০০/- (সাতচল্লিশ লক্ষ দশ হাজার) টাকায় ৩০০ বস্তা (১৫ টন) টাটী সুপারি নিয়ে নেত্রকোণা জেলার দূর্গাপুর থানা এলাকার ব্যবসায়ী অনুকূল পালের কাছে যাচ্ছিলো। ডাকাত দল একটি সাদা রংয়ের প্রাইভেটকার নিয়ে ট্রাকটির পিছন থেকে এসে ট্রাকটিকে ব্যারিকেড দেয়। ট্রাকটি থামানোর সাথে সাথে প্রাইভেটকার থেকে ৪ জন ডাকাত ট্রাকে উঠে অস্ত্রের ভয় দেখিয়ে রশি দিয়ে ট্রাক চালকের হাত-পা বাধে এবং গামছা দিয়ে মুখ চোখ বেঁধে ফেলে। ডাকাতরা সম্পূর্ণ ট্রাকের নিয়ন্ত্রণ নেয়ার পর ট্রাক ঘুরিয়ে পুনরায় কিশোরগঞ্জের দিকে রওনা করে। অন্য ডাকাতরা প্রাইভেটকার নিয়ে ট্রাকের পিছনে আসতে থাকে। রাত অনুমান ০৩.৩০ ঘটিকার সময় ডাকাত দল ভৈরব হাজী হাসমত আলী কলেজের কাছে রাস্তায় ড্রাইভার বাবুলকে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে দিয়ে ট্রাক নিয়ে চলে যায়।

এ বিষয়ে পিবিআই, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার  মোঃ রকিবুল আক্তার আরো বলেন, এটি বেশ চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। অজ্ঞাতনামা ডাকাত দল সাতচল্লিশ লক্ষ টাকার সুপারি ভর্তি ট্রাক ডাকাতি করে নিয়ে যায়। যা প্রিন্ট মিডিয়ায় ফলাও করে প্রচারিত হতে থাকে। ইতোমধ্যে আমরা ডাকাত দলের অন্যান্য সক্রিয় সদস্যদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। এই ডাকাত দলের অন্যতম সক্রিয় পলাতক সদস্য শফিউল্লাহকে আমরা গ্রেফতার করে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার বিষয় স্বীকার করেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD