1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি হারুন সম্পাদক হায়দার  - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে সিভিল সার্জন অফিসের সেই সুলতানের ঘুষের ভিডিও ভাইরাল: নেপথ্যে সাইফুল-জাকির সিন্ডিকেট মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎

ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি হারুন সম্পাদক হায়দার 

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

দীর্ঘ ২১ বছর পর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি পদে এ.কে.এম হারুন অর রশীদ হারুন ও সাধারণ সম্পাদক পদে হায়দার আলী বিজয়ী হয়েছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচনে সভাপতি পদে হারুন অর রশীদ হারুন ঘোড়া প্রতিক নিয়ে ৪৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামসুল ইসলাম ভূঁইয়া ছাতা প্রতিক নিয়ে পেয়েছেন ৩০২ ভোট। সাধারণ সম্পাদক হায়দার আলী তালা প্রতিক নিয়ে ২৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী লুৎফুর কবীর লিন্টু ফুটবল প্রতিকে ২৪১ ভোট পেয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে আবদুল্লাহ আল মামুন বায়েজিদ চশমা প্রতিকে ৪৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জহিরুল ইসলাম সুমন চাকা প্রতিকে ১৮০ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে জাহাঙ্গীর আলম মাছ প্রতিক নিয়ে ৫১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাইমিনুল ইসলাম শিহাব মোটরসাইকেল প্রতিক নিয়ে ২৯২ ভোট পেয়েছেন।

ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার, ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ।

 

নির্বাচনে ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৬ জন, সাংগঠনিক পদে ৫ জন এবং কোষাধক্ষ পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর বিপরীতে ৮৭৪ ভোটের মধ্যে ৮২৬ জন ভোটার তাদের ভোট প্রদান করে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD