1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে নিখোঁজের দুদিন পর বৃদ্ধার লাশ উদ্ধার - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা ধর্ষণ ধামাচাপায় মধ্যরাতের সালিশ: জড়িতদের গ্রেপ্তারে কঠোর হুঁশিয়ারি এসপির ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ধোবাউড়ার আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে পুলিশ সুপারের সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন -তথ্য প্রতিমন্ত্রী অঘটনপটয়সী আয়াসরা সব পারে! মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত

ময়মনসিংহে নিখোঁজের দুদিন পর বৃদ্ধার লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে
an Indian or Asian person laying dead with outstretched hand during COVID-19 or corona virus outbreak

ময়মনসিংহের হালুয়াঘাটে নিখোঁজের ২ দিন পর গাঙ্গিনাপাড় নদী থেকে মানসিক ভারসাম্যহীন সমুরতেজান (৬৫) বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। সে সদর ইউনিয়নের গোপীনগর এলাকার হোসেন আলীর স্ত্রী।

স্থানীয়রা জানায়, নিহত বৃদ্ধা গত দু’দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়। স্থানীয়ভাবে মাইকিং করে তার কোন খোঁজ পায়নি পরিবার। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কৈচাপুর ইউনিয়নের গাঙ্গিনা নদীতে ভাসমান অবস্থায় এক মহিলার লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত বৃদ্ধার পরিচয় সনাক্ত করে পরিবার।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের বলেন, লাশ বর্তমানে থানায় রয়েছে। প্রাথমিকভাবে নদীতে কোনভাবে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে বলে আমরা ধারণা করছি। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD