1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ঈশ্বরগঞ্জে ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহ হেল মাজেদ বাবুকে গণসংবর্ধনা  - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে সিভিল সার্জন অফিসের সেই সুলতানের ঘুষের ভিডিও ভাইরাল: নেপথ্যে সাইফুল-জাকির সিন্ডিকেট মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎

ঈশ্বরগঞ্জে ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহ হেল মাজেদ বাবুকে গণসংবর্ধনা 

নিজস্ব প্রতিনিধি (ঈশ্বরগঞ্জ) ময়মনসিংহ
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহ হেল মাজেদ বাবুকে গণসংবর্ধনা দিয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি।

বুধবার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে ঈশ্বরগঞ্জ পৌর শহরে অবস্থিত চরনিখলা উচ্চ বিদ্যালয়ের জনসভায় তাকে এ সংবর্ধনা দেয়া হয়।

ঈশ্বরগঞ্জের কৃতী সন্তান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহ হেল মাজেদ বাবুর ঈশ্বরগঞ্জে আসাকে কেন্দ্র করে বুধবার উপজেলার পৌর শহরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা নানা স্লোগানের ব্যানার ফেস্টুন হাতে দলে দলে মিছিল সভাস্থলে আসে। বিকেল ৩ টার মধ্যে চরনিখলা স্কুল মাঠে ও আশপাশের এলাকায় হাজার হাজার মানুষ জমায়েত হয়।

ঈশ্বরগঞ্জ পৌর বিএনপি সদস্য সচিব ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য জুলফিকার আলী টিপুর সভাপতিত্বে ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আমিরুল ইসলাম ভূঁইয়া মনির সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন, প্রধান বক্তা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এ.কে.এম হারুন-অর-রশীদ, আহসান পারভেজ, শাজাহান জয়পুরী, হোসেন মোহাম্মদ মন্ডল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক হায়দার আলী, হজরত আলী, শেক্সপিয়ার, মেহেদী হাসান রুবেল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট এ.এস.এম সারোয়ার জাহান, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শাহীন ফরিদ , ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক ফরহাদ আহমেদ, সদস্য সচিব হারুন অর রশীদ হারুন।

প্রধান অতিথির বক্তব্যে লুৎফুল্লাহ হেল মাজেদ বাবু বলেন, ‘গত ১৬ বছর তারেক রহমান বাংলাদেশের মানুষকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করার জন্য নেতৃত্ব দিয়েছেন। ১৬ বছর একটি পার্লামেন্ট ছিল কিন্তু কোনো কার্যক্রম ছিল না। নির্বাচন কমিশন ছিল ভোটাধিকার ছিল না। আইন আদালত ছিল কোনো ন্যায় বিচার ছিল না।’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD