1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
 ময়মনসিংহ ডিবি’র অভিযানে বিপুল পরিমান মাদকসহ গ্রেফতার ৫  - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা ধর্ষণ ধামাচাপায় মধ্যরাতের সালিশ: জড়িতদের গ্রেপ্তারে কঠোর হুঁশিয়ারি এসপির ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ধোবাউড়ার আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে পুলিশ সুপারের সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন -তথ্য প্রতিমন্ত্রী অঘটনপটয়সী আয়াসরা সব পারে! মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত

 ময়মনসিংহ ডিবি’র অভিযানে বিপুল পরিমান মাদকসহ গ্রেফতার ৫ 

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকসহ ৫ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, ময়মনসিংহের ডিবি’র ওসির নির্দেশে এসআই(নিঃ) মোঃ রফিকুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন গন্ডপপুর মোড় সংলগ্ন সেবা এগ্রো পোল্ট্রি ফার্ম এর সামনে ইটের সলিং রাস্তার উপর হইতে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধায় ৮০ টি নেশাজাতীয় মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী  মোঃ মোখলেছুর রহমান (২০) ও মোঃ নূরে ফেরদৌস (২৩)দ্বকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামী মোঃ নূরে ফেরদৌস (২৩) এর বিরুদ্ধে ০১টি মামলা আছে।

অপর অভিযানে এসআই(নিঃ) আলমগীর কবীর সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন পাটগুদাম সাকিনস্থ পাটগুদাম ব্রীজ মোড়ের উত্তর পশ্চিম কোনে জনৈক আমিরুল এর ভাসমান পুরি-সিঙ্গারার দোকানের সামনে পাকা রাস্তার পাশ হইতে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ রাত পৌনে নয়টায় ২৫ গ্রাম হেরোইনসহ  মাদক ব্যবসায়ী  মোঃ সোহাগ (৩২) ও মোঃ রাহুল (২২)দেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।

উদ্ধারকৃত ৮০ টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ গ্রাম হরোইন উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০৫ জন আসামীর বিরুদ্ধে  মুক্তাগাছা ও কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD