1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে গ্রেফতার ১৭ - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা ধর্ষণ ধামাচাপায় মধ্যরাতের সালিশ: জড়িতদের গ্রেপ্তারে কঠোর হুঁশিয়ারি এসপির ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ধোবাউড়ার আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে পুলিশ সুপারের সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন -তথ্য প্রতিমন্ত্রী অঘটনপটয়সী আয়াসরা সব পারে! মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে গ্রেফতার ১৭

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪১৪ বার পড়া হয়েছে

 ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক এস এম নুর মোহাম্মদ জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সুপার কাজী আখতার উল আলমের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ চলমান মামলায় তালিকাভুক্ত আসামী এবং আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতার করে দ্রুততম সময়ে মামলার কার্যক্রম নিষ্পত্তির লক্ষে টানা অভিযান চলছে। এ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর মাঝে এসআই সজীব কোচ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে চুরি মামলার আসামী মোঃ সাব্বির হোসেনকে গ্রেফতার করে।
র‌্যাব-১৪, ময়মনসিংহ অভিযান চালিয়ে ৫১ বোতল বিদেশি মদসহ ময়নাল মিয়াকে, এসআই কুমোদলাল দাস, সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী বুলবুল, মোঃ উজ্জল, নবী হোসেনকে গ্রেফতার করে।
এসআই মাসুদ জামালী, সঙ্গীয় ফোর্সসহ অভিযানে মাদক মামলার আসামী মোঃ আল আমিন, মনোয়ার হোসেন সাঈদকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
এসআই মোঃ জাহিদুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী মোঃ আকিব, এসআই আল আমীন, সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী মোঃ আব্দুল হালিম, এসআই মোঃ গোলাম রব্বানী, সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে চুরি মামলার আসামী মোঃ হাফিজুল ওরফ অলি, মোঃ শামীম মিয়াকে গ্রেফতার করে। এসআই মোঃ সোহেল রানা, সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে দস্যুতা মামলার আসামী অমিত হাসান, মোঃ সানজিদ, এসআই মোঃ গোলাম রব্বানী, সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ আমির হামজা আমিরকে গ্রেফতার করেন। এএসআই মোঃ কামরুল হাসান, সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী শরিফ আহম্মেদ আরিফ, মোঃ শাহিন হোসেন, রূপক আহম্মেদকে গ্রেফতার করে। এ অভিযান অব্যাহত রয়েছে বলে এই পুলিশ পরিদর্শক দাবি করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD