1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ফুলবাড়ীয়ায় হঠাৎ খোলস বদল যুবলীগের সিফাত এখন ছাত্রদল - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা ধর্ষণ ধামাচাপায় মধ্যরাতের সালিশ: জড়িতদের গ্রেপ্তারে কঠোর হুঁশিয়ারি এসপির ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ধোবাউড়ার আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে পুলিশ সুপারের সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন -তথ্য প্রতিমন্ত্রী অঘটনপটয়সী আয়াসরা সব পারে! মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত

ফুলবাড়ীয়ায় হঠাৎ খোলস বদল যুবলীগের সিফাত এখন ছাত্রদল

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা খোলস বদল শুরু হয়েছে। জানা যায়,উপজেলা বিএনপির আহবায়ক আখতারুল আলম ফারুকের সাথে যুবলীগের সিফাত হ্যান্ডবিল বিলি করছেন।এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে চুল ছিঁড়া বিশ্লেষণ।মঈনুল হাসান সিফাত সে জেলা যুবলীগে ভিপি রাসেল পাঠানের হাতিয়ার ছিলেন এখন দেখি আখতারুল আলম ফারুকের হাতিয়ার। বিগত দিনে ছিল সিফাতের দুই হাতে শেখ হাসিনার দুই ছবি, তার হাতে এখন দেখি বিএনপির নেতা ফারুক ও জিয়ার ছবি। এই যদি হয় ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির কর্মকাণ্ড। তাহলে বিগত দিনে যারা আওয়ামী লীগের হাতে নির্যাতিত তারা কি করবে।

আরও জানা যায় যে,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষণা হল বিএনপিতে ফ্যাসিস্টদের কোন জায়গা নেই। নাম প্রকাশে অনিচ্ছুক ফুলবাড়ীয়া উপজেলার ভবানীপুর এলাকার একাধিক বিএনপি ও ছাত্রদলের নেতারা আক্ষেপ করে বলেন,এত মামলা হামলার শিকার ছিলাম এখন যদি আওয়ামী লীগের মিছিল করা ছেলেটা ফারুক এর ছায়ায় হয়ে গেলো ছাত্রদল।তাহলে আমরা এত দিন রাজনীতি করে কি করলাম।

মঈনুল হাসান সিফাত বলেন,আমি ছাত্রদলের সাথে জড়িত। আমি যুবলীগ করি নাই।

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন জনি বলেন,ফ্যাসিষ্ট দের গন্ধ যাদের শরীরে আছে তাদের স্থান ছাত্রদলে হবে না।

ফুলবাড়ীয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন বলেন,ফ্যাসিষ্টদের দুসরদের ছাত্রদলের ঠাই নেই।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD