1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
জাতীয় শোক দিবস উপলক্ষে ময়মনসিংহে স্বাশিপ এর আলোচনা সভা - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহের গাঙ্গিনাপাড়ে অবৈধ দোকান-হকার উচ্ছেদ, জব্দ বিপুল মালামাল জামালপুরের বকশীগঞ্জ বাজারে নিউ মাতৃ জুয়েলার্সে সন্ত্রাসী কায়দায় বেদখল প্রাথমিক শিক্ষায় দুই-তিন বছরে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ প্রতিমন্ত্রীর আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল

জাতীয় শোক দিবস উপলক্ষে ময়মনসিংহে স্বাশিপ এর আলোচনা সভা

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৩৩০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ নগরীতে স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও স্বাচিপের ময়মনসিংহ বিভাগ, জেলা ও মহানগর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ৯ আগস্ট (২০২২) সকাল ১০টায় নগরীর নতুন বাজার ফ্রেন্ডস রেস্টুরেন্ট কনফারেন্স হলে এই সভা হয়। স্বাশিপ ময়মনসিংহ বিভাগীয় সভাপতি অধ্যক্ষ ড. এ কে এম আব্দুর রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডঃ গাজী হাসান কামাল।
স্বাশিপ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নাদিরুজ্জামান নাদির ও মহানগর শাখার সাধারণ সম্পাদক ভাস্কর সেনগুপ্তের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বাশিপ ময়মনসিংহ বিভাগ, জেলা ও মহানগরের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মোঃ সামছুল বারী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আফতাব উদ্দীন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডঃ গাজী হাসান কামাল বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে ভালোবেসে মহান পেশা শিক্ষকতায় নিজেকে উৎসর্গ করতে হবে। বিশেষ অতিথি হিসেবে স্বাশিপ নেতা অধ্যক্ষ জামাল উদ্দিন আহমেদ, অধ্যক্ষ কামরুজ্জামান তুহিন, অধ্যক্ষ সুলতানা পারভীন, অধ্যাপক দিলরুবা শারমিন, অধ্যাপক মফিজুনুর খোকা, অধ্যাপক আব্দুল কাইয়ুম রোকন, নুরুজ্জামান তপন, অধ্যক্ষ আবু বকর, উপাধ্যক্ষ সৈয়দ মোশাররফ হোসেন বাচ্চু অধ্যক্ষ একেএম ওবায়দুল্লাহ, অধ্যাপক বিলকিস খানম পাপড়ী প্রমুখ বক্তব্য রাখেন। সবশেষে ১৫ আগষ্টের কালোরাতে সকল শহীদদের আত্বার মাগফেরাত ও দেশ এবং জাতির কল্যাণ কামনা করে বিশেষু দোয়া পরিচালনা করেন অধ্যাপক এনায়েতুর রহমান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD