1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে ফরম পূরণে অতিরিক্ত 'ফি' নেওয়ায় ট্রেন আটকে প্রতিবাদ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে সিভিল সার্জন অফিসের সেই সুলতানের ঘুষের ভিডিও ভাইরাল: নেপথ্যে সাইফুল-জাকির সিন্ডিকেট মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎

ময়মনসিংহে ফরম পূরণে অতিরিক্ত ‘ফি’ নেওয়ায় ট্রেন আটকে প্রতিবাদ

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গফরগাঁওয়ে এইচএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে ঢাকা – ময়মনসিংহ লাইনে গফরগাঁওয়ের কাওরাইদ রেল স্টেশনে ট্রেন আটকে দিয়েছে ছাত্র -জনতা।

রবিবার দুপুরে ময়মনসিংহের গফরগাঁওয়ের কাওরাইদ রেল স্টেশনে গয়েশপুর কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও এলাকাবাসী ট্রেনটি আটকে দেয়।

ছাত্র-ছাত্রীরা জানায়, এইচএসসি পরীক্ষার চলতি ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফি ‘র চেয়ে বেশি টাকা দাবি করেছে কলেজ কতৃপক্ষ, এর প্রতিবাদে রেললাইন অবরোধ করা হয়। এতে ঢাকা থেকে ছেড়ে আসা অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি গয়েশপুর কলেজের সামনের রেলক্রসিং এলাকায় আটকে দেয় শিক্ষার্থীরা। প্রশাসনের হস্তক্ষেপে অধ্যক্ষ আজহারুল ইসলাম অতিরিক্ত ফি বাতিলের ঘোষণা দিলে ছাত্র -ছাত্রীরা রেললাইনের উপর থেকে সরে যায়। পরে অগ্নিবীণা এক্সপ্রেস গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
এ বিষয়ে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন.এম আবদুল্লাহ আল মামুন বলেন, রেললাইন অবরোধের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। পরে কলেজ কতৃপক্ষ অতিরিক্ত টাকা না নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD