1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ-শেরপুর ৪ লেন মহাসড়ক: নির্মানে অনিয়মের মধ্যে চলছে মাটি কাটা কাজ  - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ২২ হাজার পিস ইয়াবাসহ সাজাপ্রাপ্ত হীরা ও সহযোগী গ্রেফতার জাতীয় নির্বাচনের পর ময়মনসিংহে “প্রেসক্লাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক ধর্মীয় প্রতিষ্ঠান,সরকারি উন্নয়ন ও গণমাধ্যম—তিন খাতে আতঙ্ক ছড়ানো অপরাধচক্রের ছায়া প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে ময়মনসিংহ প্রেসক্লাব তালাবদ্ধ, সাংবাদিকদের প্রতীকী প্রতিবাদ জেলা প্রশাসককে প্রেসক্লাবের সভাপতির পদ ছেড়ে প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে ময়মনসিংহে সাংবাদিকদের মানববন্ধন সংস্কার বিহীন ময়মনসিংহ প্রেসক্লাবের প্রহসনের নির্বাচন বন্ধের দাবীতে সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচী ঘোষণা ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার ছাড়া প্রহসনের নির্বাচন হতে দেওয়া হবে না : সাংবাদিকবৃন্দ ময়মনসিংহে তর্কের ঘটনায় ব্যবসায়ী আনোয়ারকে রক্তাক্ত জখম করে দোকানে তালা দিয়েছে বিএনপি সমর্থিত নেতা চাঞ্চল্যকর দিপু হত্যা মামলার ঃ নিহতের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার,আরও এক আসামি গ্রেফতার ঈশ্বরগঞ্জে পিকাআপ–মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু

ময়মনসিংহ-শেরপুর ৪ লেন মহাসড়ক: নির্মানে অনিয়মের মধ্যে চলছে মাটি কাটা কাজ 

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলার বহুল প্রত্যাশিত বোরর চর বাজার থেকে ময়মনসিংহ-শেরপুর ৪ লেন মহাসড়কের সাইডে মাটি কাটা কাজের ঠিকাদারি নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের একটি গ্রুপ। এ নিয়ে বেশ কিছু সমালোচনা উঠেছে এবং অভিযোগ উঠেছে যে, রাজনৈতিক প্রভাব বিস্তার করে কাজটি ভাগাভাগি করা হয়েছে।

সূত্রে জানা গেছে, ময়মনসিংহ সদর উপজেলার চেয়ারম্যান আবু সাঈদ এর ছোট ভাই, সিরতা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা কেফায়েত, রাস্তার মাটি কাটার কাজের ঠিকাদারি করছেন। কেফায়েত ইতোমধ্যে এই কাজের জন্য কিছু বিএনপি নেতাদের সহায়তা পেয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এছাড়া, একাধিক স্থানীয় সূত্র জানিয়েছে, এই প্রজেক্টের কন্ট্রাক্টটি পূর্ববর্তী সময়ে পরানগঞ্জ ইউনিয়নের বীর বওলা গ্রামের বাসিন্দা আজাদ নামে এক ব্যক্তির মাধ্যমে করা হচ্ছে ।
সাবেক এমপি মোহিতুর রহমান শান্তর মামা হিসেবে পরিচিত আজাদ। তাঁরা এই প্রকল্পের মাধ্যমে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে যুক্ত হয়ে কাজে শেয়ার নিয়ে আছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, সাবেক চেয়ারম্যান আবু সাঈদের ছোট ভাই কেফায়েত, যিনি বর্তমানে রাস্তার মাটি কাটার কন্ট্রাক্টর হিসেবে কাজ করছেন, তাকে এই প্রকল্পের কাজের দায়িত্ব দেওয়া হয়েছে কথিত বিএনপি নেতাদের মাধ্যমে। অভিযোগ রয়েছে, এই বিষয়ে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে রাজনৈতিক প্রভাব খাটানো হয়েছে।

এমন পরিস্থিতিতে স্থানীয় সচেতন মহল এই কাজ নিয়ে নানা উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা দাবি করেছেন যে, বিষয়টির প্রতি জরুরি তদন্ত হওয়া উচিত এবং অনিয়ম ও দুর্নীতি রোধের জন্য সরকারকে তৎপর হতে হবে।

এই ধরনের অভিযোগ এবং অনিয়মের বিষয়ে ময়মনসিংহের জনগণ ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD