1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
হালুয়াঘাট ধারা ৩নং ইউনিয়ন বেলতলী গুদারাঘাট ব্রিজের কাজ শেষ হলেও, রাস্তার কাজ শেষ হয়নি - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর

হালুয়াঘাট ধারা ৩নং ইউনিয়ন বেলতলী গুদারাঘাট ব্রিজের কাজ শেষ হলেও, রাস্তার কাজ শেষ হয়নি

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

ময়মনসিংহ হালুয়াঘাট উপজেলার, ধারা ৩নং ইউনিয়ন বেলতলী গুদারাঘাটের সড়কগুলো দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়াই ভোগান্তিতে এলাকাবাসী। ধারা বাজার থেকে ৩ন- ইউনিয়ন গোনারীকান্দর গ্রামের কাচা সড়কগুলোর বেহাল দশার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।

দীর্ঘদিন ধরে সড়কগুলোতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, কোথাও আবার ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এতে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।
দীর্ঘদিন ধরে কাচা সড়কের বেশিরভাগ অংশে বড় গর্ত, আবার কোথাও দুপাশ ধসে পড়েছে। দীর্ঘ ২ বছরেও সংস্কারের কথা থাকলেও, এখন পর্যন্ত কাজ শেষ হয়নি। এতে সড়কে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত বেশিরভাগ রাস্তা এখনও মেরামত করা হয়নি। ফলে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলেন, সারাদেশের রাস্তাঘাটের উন্নতি আমাদের ইউনিয়নের ভাগ্যে উন্নয়ন নেই। এই বর্ষা মৌসুমে রাস্তাগুলো অনেকটাই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
বর্ষা মৌসুম শুরুর আগেই সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD