1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
দুর্ঘটনায় বাবা-দাদা হারনো শিশুদের মুখে হাসি ফিরাল ‘জনতার ঈশ্বরগঞ্জ’ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর

দুর্ঘটনায় বাবা-দাদা হারনো শিশুদের মুখে হাসি ফিরাল ‘জনতার ঈশ্বরগঞ্জ’

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

ঈদে নতুন জামা-কাপড় পরার কথা ছিল ইফতিয়ার হাসান নিহান, নফিউল ইসলাম ও সানজিদা হোম ইভার। কিন্তু এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা সবুজ মিয়া ও দাদা আব্দুস ছোবানকে হারিয়ে ঈদের আনন্দ তাদের কাছে এখন শুধুই শূন্যতা।

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পাইকুড়া গ্রামের এই পরিবারটি ছিল সবুজ ও তার বাবার আয়ে নির্ভরশীল। ২৮ মে কাজের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেননি তারা—ফিরেছেন লাশ হয়ে।

 

এই শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনতার ঈশ্বরগঞ্জ’। শিশুদের জন্য ঈদের নতুন জামা-কাপড়, পরিবারের জন্য খাদ্যসামগ্রী এবং নগদ ১০ হাজার টাকা তুলে দিয়েছে সংগঠনটি।

 

জনতার ঈশ্বরগঞ্জের অ্যাডমিন মো. আরিফুল হক বলেন, “আমিও ছোটবেলায় বাবাকে হারিয়েছি, তাই ওদের কষ্টটা বুঝি। এই ছোট্ট প্রয়াসে যদি ওদের মুখে একটু হাসি ফোটে, সেটাই আমাদের সার্থকতা।”

 

সংগঠনের পক্ষ থেকে নিহান ও নফিউলের জন্য শার্ট-প্যান্ট, ইভার জন্য জামা এবং চাল, ডাল, মাংস, সেমাই, তেল, মসলা ইত্যাদি ঈদ সামগ্রী প্রদান করা হয়।

 

বাবা হারানো শিশুদের মা আখলিমা আক্তার বলেন, “ঈদে জামা-কাপড় কিনে দেওয়ার কথা ছিল ওদের বাবার। আল্লাহ যাদের মাধ্যমে এটা সম্ভব করেছেন, তাদের যেন ভালো রাখেন।”

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন, “এই মানবিক সহায়তার জন্য জনতার ঈশ্বরগঞ্জকে ধন্যবাদ। প্রশাসনের পক্ষ থেকেও আমরা পাশে আছি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD