1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ঈশ্বরগঞ্জে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর

ঈশ্বরগঞ্জে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৫২৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইসলাম উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার সোহাগী ইউনিয়নের ভালুকবেড় (ডেকুরাপাড়া) গ্রামে। নিহত ইসলাম উদ্দিন ওই গ্রামের মৃত শবদর আলীর ছেলে।

শনিবার ভোরবেলা বাড়ির পেছনে গেলে স্থানীয় লোকজন খরের ঘরে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়।

নিহতের চাচাতো ভাই মাওলানা আবুল কাশেম ও ভাতিজা হাফিজুর রহমান জানান, ইসলাম উদ্দিন ছিলেন একজন শান্ত স্বভাবের ও নিরীহ মানুষ। তাদের ধারণা, এটি কোনো দুর্ঘটনা বা স্বাভাবিক মৃত্যু হতে পারে, কারণ তার সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD