1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর

সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৪২৪ বার পড়া হয়েছে

গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও ইত্তেফাকুল মাদারিসিল কাওমিয়্যাহ শিক্ষাবোর্ড-এর বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়।
১১ অক্টোবর ২০২৫ শনিবার বিকালে গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরাম এর কার্যালয়ে আল-মাদরাসাতু নূরুল উলুম মাদরাসার ৮ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।


সংবর্ধনা প্রাপ্ত শিক্ষার্থীরা হলো, মো.বিল্লাল হোসেন, মো. বিল্লাল, মো. ছাব্বির, মো. রমজান আলী, মো. মাহফুজ হোসেন, মো. রায়হান, মো. বায়জিদ হোসেন, মো. রেজাউল করিম।
গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহ্জাহান কবির হিরার সভাপতিত্বে ও সাংবাদিক হলি সিয়াম শ্রাবণের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা।
এসময় আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা, গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মোঃ আজিজুল হক, গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস সমিতির গৌরীপুর উপজেলা শাখার সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন (ঈশাখাঁ)।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি রইছ উদ্দিন, সাংবাদিক কামাল উদ্দিন, আব্দলু কাদির, শামীম খান, ঝিন্টু দেবনাথ, আব্দুর রউফ দুদু, হুমায়ুন কবির সুমন, মোখলেচুর রহমান, শামীম হোসেন আলভী, আল-ইমরান, শামীম।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD