1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
গৌরীপুর সংখ্যালঘুর জমি দখলের পায়তারা: বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংবাদ সম্মেলন - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

গৌরীপুর সংখ্যালঘুর জমি দখলের পায়তারা: বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংবাদ সম্মেলন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর পৌর সভায় সংখ্যালঘু এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জমি দখলের পায়তারার অভিযোগ উঠেছে প্রতিবেশী জাহানারা গং এর বিরুদ্ধে। বুধবার (১৫ অক্টোবর) গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নীলাঞ্জনা সরকার শান্তনা।

লিখিত অভিযোগে নীলাঞ্জনা জানান, নিম্নতপছিল বর্ণিত ভূমির বি.আর.এস খতিয়ান নং-৯৬৫ এর রেকর্ডীয় মালিক আব্দুল হামিদ, পিতাঃ আব্দুল করিম। আব্দুল হামিদ তার জীবদ্দশায় বিগত ১৮-০৪-৮৪ ইং তারিখে ৫২২৯ নং হেবানামা দলিলমূলে নিম্নতপছিল বর্ণিত ভূমি তার স্ত্রী ও পুত্র কন্যা বরাবরে হস্তান্তর করতঃ দখলার্পন করে মৃত্যুবরণ করেন। অতঃপর আব্দুল হামিদের স্ত্রী জাহানারা বেগম তার টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় সাবেক ১৩৬৬, হাল ২৮০৯ দাগের ০৭ শতাংশ ভূমি তৎ ভগ্নি আনোয়ারা বেগম বরাবরে হস্তান্তর করতঃ দখলার্পন করেন।

অতঃপর আমার মাতা জোৎস্না রানী সরকার বিগত ০৭-০১-১৯৯৭ ইং তারিখে ২২১ নং সাফকাবলা দলিলমূলে আনোয়ারা বেগমের নিকট হতে সংশ্লিষ্ট দাগের ০৭ শতাংশ ভূমি ক্রয় করে নিজ নামে ৩৮৭৩ নং পৃথক জমাখারিজ খতিয়ান খোলে পৌরসভার অনুমোদনক্রমে ভূমির পশ্চিম দিকে ৩ ফুট ওয়াল, পূর্ব দিকে ১ ফুট ওয়াল, উত্তর দিকে পুকুর ও আঃ হক (প্রাক্তন কমিশনার) এর পুকুর এই সীমানা চিহ্নিত করে লিন্টার পর্যন্ত ঘর উত্তোলণ করে ভোগ তছরূপ করে আসতে থাকাবস্থায় আমাকে একমাত্র কন্যা ও আমার পিতা নয়ন কুমার সরকারকে রেখে পরলোকগমন করেন। হিন্দু উত্তরাধিকারী আইনে স্ত্রীর সম্পত্তিতে স্বামীর কোন ওয়ারিশান না হওয়ায় তৎ একমাত্র কন্যা হিসেবে আমি উক্ত ভূমি প্রাপ্ত হয়ে নিজ নামে পৃথক জমাখারিজ করতঃ ডিসিআর প্রাপ্ত হয়ে হাল নাগাদ সরকারী খাজনাদি এবং পৌরকর পরিশোধ করে ভোগতছরূপ করে আসছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমার প্রতিবেশী মোছাঃ জাহানারা বেগম, পতিমৃত-আব্দুল হামিদ, আব্দুল হান্নান জনি, পিতা মৃত-আব্দুল হামিদ ও আম্বিয়া খাতুন, পতি মৃত-আতিকুর রহমান, সর্ব সাং-আব্দুল হামিদ সড়ক, কালীপুর মধ্যমতরফ (কলাবাগান), গৌরীপুর, ময়মনসিংহগণ এলাকায় অত্যন্ত প্রতাপশালী হওয়ায় সম্পূর্ণ গায়ের জোরে আমাকে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরীহ মানুষ পেয়ে আমার নিষ্কন্টক জমি গ্রাস করার অসৎ উদ্দেশ্যে দীর্ঘদিন যাবৎ নানা প্রকার অপকৌশল ও অপতৎপরতা চালিয়ে আসছেন।

আমি নিরীহ সংখ্যালঘু সম্প্রদায়ের লোক এবং ধন ও জনবলে দুর্বল থাকায় বিবাদীগণের কুমতলব বুঝতে পেরে আমার নিষ্কন্টক জমিতে যাতে বিবাদীগণ অবৈধভাবে অনুপ্রবেশ করে বেদখল করতে না পারে সেজন্য গৌরীপুর সহকারী জজ আদালত, ঈশ্বরগঞ্জে ৯১/২০২১ সন অন্য প্রকার মোকদ্দমা দায়ের করলে তপছিল বর্ণিত ভূমিতে বিবাদী মোছাঃ জাহানারা বেগম গং যাতে অবৈধভাবে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য বিজ্ঞ গৌরীপুর সহকারী জজ আদালত বিগত ২৭-০৯-২০২২ ইং তারিখে বিবাদীগণের বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন। তিনি আরও জানান, আমার পিতা বর্তমানে হৃদরোগের সমস্যাসহ নানান জটিল রোগে আক্রান্ত থাকায় তাঁর সুচিকিৎসার্থে এবং আমার পড়ালেখার খরচ মেটাতে টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় এবং টাকা সংগ্রহের অন্য কোন উপায় না থাকায় বাধ্য হয়ে আমি তপছিল বর্ণিত ভূমি গৌরীপুরের ৯১ বন্ধু সমিতি বরাবরে বিক্রয় করে দেই।

পরবর্তীতে বিগত ২১-০৯-২০২৫ ইং তারিখ আমার পক্ষে আমার পিতাসহ ক্রয়কৃত জমির গ্রহীতা ১১ বন্ধু সমিতির সদস্যবৃন্দ আমিন নিয়ে জমি মাপার জন্য গেলে সকল বিবাদীগণ একযোগে এসে হৈ হুল্লোড় শুরু করেন এবং আমার পিতাকে মালাউনের বাচ্চা, তোকে দেখে নেব, ভারত পাঠিয়ে দেব ইত্যাদি নানান প্রকার অশ্রাব্য ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। অতঃপর তাদের বাধার মুখে ভয়ে ভয়ে ৯১ বন্ধু সমিতির সদস্যগণকে নিয়ে আমিন দ্বারা জমির পরিমাপ করে ফিরে আসি। পরবর্তীতে বিগত ০৪-১০-২০২৫ ইং তারিখে ৯১ বন্ধু সমিতির সদস্যবৃন্দকে নিয়ে তপছিল বর্ণিত ভূমিতে যাই এবং সেখানে ৯১ বন্ধু সমিতি এই জমির মালিক এ সংক্রান্ত একটি সাইনবোর্ড প্রোথিত করে ফিরে আসি। পরবর্তীতে জানতে পারি যে, ঐ দিন রাতেই বিবাদী মোছাঃ জাহানারা বেগম গং উক্ত সাইনবোর্ড অপসারণ করে নিয়ে যায়। এমতাবস্থায়, বর্তমানে আমি আমার জমি হারানোর ভয়ে সদা ভীত ও সন্ত্রস্থ অবস্থায় দিনাতিপাত করছি।

আমি বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি। আমার পিতা শারীরিকভাবে অসুস্থ থাকায় এবং বিবাদীগণের এহেন মারমুখী আচরণের কারণে ও প্রতিনিয়ত মানসিক চাপের ফলে ক্রমশঃ শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হচ্ছে। নীলাঞ্জনা আরও জানান, আমার উপরোক্ত বিষয়টি ইতোমধ্যে জেলা প্রশাসক, ময়মনসিংহ মহোদয়, পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয়, উপজেলা নির্বাহী অফিসার, গৌরীপুর মহোদয়, সহকারী কমিশনার (ভূমি), গৌরীপুর মহোদয়, অফিসার-ইন-চার্জ, গৌরীপুর থানা মহোদয়, ক্যাম্প ইনচার্জ, গৌরীপুর সেনা ক্যাম্প মহোদয় এবং প্রশাসক, গৌরীপুর পৌরসভা মহোদয়গণকে লিখিতভাবে অবহিত করেছি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD