1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ঈশ্বরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার — মসিক প্রশাসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-১৪ এর অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু মুমিন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে বিশ্ব জনসংখ্যা দিবসে ময়মনসিংহে আলোচনা সভা, পরিকল্পিত জনসংখ্যার ওপর গুরুত্বারোপ

ঈশ্বরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে “বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৫” উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সানজিদা রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতে ইসলামী আমির অধ্যক্ষ মনজুরুল হক হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম আকন্দ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান কিবরিয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশারফ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ, উপজেলা আইসিটি কর্মকর্তা আশরাফুল খালেক আলমগীর, উপজেলা তথ্য কর্মকর্তা সামিনা ইসলাম লিজা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানিয়া তাসনীম, ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ আবুল কায়সার তালুকদার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, “হাত ধোয়া একটি সাধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবিধি। নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়া সংক্রমণ প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। প্রতিটি মানুষ যদি নিজের ও পরিবারের সুরক্ষায় সচেতন হয়, আমরা অনেক রোগ প্রতিরোধ করতে পারব।”

তিনি আরও বলেন, “বিশ্ব হাত ধোয়া দিবস শুধু একটি প্রতীকী দিন নয়। এটি আমাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্দীপনা।”

র‍্যালি শেষে অংশগ্রহণকারীরা হাত ধোয়ার সঠিক পদ্ধতি, স্বাস্থ্য সচেতনতা এবং জীবাণু সংক্রমণ প্রতিরোধ বিষয়ে আলোচনা করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD