1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মিঠামইনের কাটখালে নির্বাচনী স্বতন্ত্র প্রার্থী চক্ষু বিশেষজ্ঞ ডা: শাহীন রেজা চৌধুরীর বিনামূল্যের চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর

মিঠামইনের কাটখালে নির্বাচনী স্বতন্ত্র প্রার্থী চক্ষু বিশেষজ্ঞ ডা: শাহীন রেজা চৌধুরীর বিনামূল্যের চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত

মোক্তার হোসেন গোলাপ,কিশোরগঞ্জ
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ ৪ আসনের জাতীয় নির্বাচনী স্বতন্ত্র প্রার্থী চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা: মোহাম্মদ শাহীন রেজা চৌধুরী নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নে দরিদ্র চক্ষু রোগীকে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হযেছে।

ডাক্তার শাহীন রেজা চৌধুরী কিশোরগঞ্জ ৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। অধ্যাপক শাহীন রেজা চৌধুরী নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে দৃষ্টি উন্নয়ন সংস্থার উদ্যোগে গ্রামে গ্রামে গিয়ে এবং বিভিন্ন স্থানে ক্যাম্পের আয়োজন করে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন ।  এতে করে মিঠামইন, ইটনাও অষ্টগ্রাম উপজেলার
নারী পুরুষ ও শিশু রোগী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করে খুব খুশি।
অধ্যাপক ডাক্তার শাহীন রেজা চৌধুরী চক্ষু বিষয়ে পরামর্শ সহ রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ, চশমা ও বিতরণ করছেন। এছাড়াওবিনামূল্যে ছানি রোগীদেরকে অপারেশনের জন্য বাছাই করছেন এবং বাছাইকৃত রোগীদের কে হবিগঞ্জের ডাক্তার শাহিদ চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে অপারেশন কাজ অব্যাহত রেখেছেন তিনি।
এই বিষয়ে দৃষ্টি উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার শাহীন রেজা চৌধুরী এই প্রতিবেদকে জানান দেশের দরিদ্র মানুষকে চক্ষু চিকিৎসা সেবা দিয়ে অন্ধত্ব থেকে মুক্তি দিতে ঢাকার মোহাম্মদপুরে, আগারগাঁও লায়ন্স চক্ষু হাসপাতাল ও হবিগঞ্জে ডাক্তার শাহিদ চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করেছি। শাহীন রেজা চৌধুরী আরো বলেন বলেন আমি ওদের মত টাকা নিয়ে চিকিৎসা করলে ঢাকাতে বড় বড় বাসা বাড়ি থাকতো। কিন্তু আমি মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছি। আমার জন্মস্থান মিঠামইনের কাঞ্চনপুর গ্রামে। হাওরের দরিদ্র মানুষ টাকার অভাবে শহরাঞ্চলে গিয়ে চিকিৎসা করতে পারছেন না। তাই আমি নিজেই হাওর অঞ্চল ঘুরে ঘুরে চিকিৎসা সেবা দিচ্ছি। তিনি আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেবো। আল্লাহর রহমতে আর হাওর অঞ্চলের মানুষের ভোটে নির্বাচিত হলে মিঠামইন, ইটনাও অষ্ট গ্রামে চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করবো। তখন দরিদ্র মানুষ গুলো শহরে যেতে হবে না। যাতে করে ঘরে বসেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহন করতে পারেন। ৭ ডিসেম্বর মিঠামইন উপজেলার কাট খাল ইউনিয়নের নূরে মদিনা ফাউন্ডেশন (লন্ডন) ইউ কের আয়োজনে নূরে মদিনা শাহজালাল (রা:)মাদ্রাসার মাঠে শাহীন রেজা চৌধুরী ও তার হাসপাতালের বেশ কয়েকজন ডাক্তার বিনামূল্যে রোগীকে পরামর্শ, চিকিৎসা, ঔষধ, চশমা দিতে দেখা গেছে। চক্ষু বিশেষজ্ঞ শাহীন রেজা চৌধুরী বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে মানুষের হৃদয় ঠাই করে নিচ্ছেন এমনি কথা এখন সাধারণ মানুষের মুখে মুখে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD