1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মিঠামইনে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে আহত ৩০ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে আহত ৩০ স্বস্থির ঈদঃ ময়মনসিংহে আইনশৃংলা পরিস্থিতি ছিলো সহনীয় পর্যায়ে মাদক দমনে মাদকসেবী! ফুলপুরে ‘বিড়ালের কাছে মাংসের পাহারা’ বিতর্কে তোলপাড়। ময়মনসিংহ কোতোয়ালির ওসি শিবিরুল ইসলামের তৎপরতায় নগরবাসীর মনে স্বস্তি: ভালুকায় কবিতা আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মশার নগরী ময়মনসিংহ! দেখাবাল নেই সিটি করপোরেশনের অনুমোদন ও অনুমোদনহীন যানবাহনে তীব্র যানজট : কে দিলো এতো অটোর অনুমোদন? কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন  মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর

মিঠামইনে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে আহত ৩০

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের হেমন্তগঞ্জে সোমবার (২৩ শে মার্চ ) সকালে আওয়ামী লীগ নেতা ও বর্তমান কেওয়ারজোড় ইউনিয়নের চেয়ারম্যান কাশেম গ্রুপ ও একই গ্ৰামের বিএনপি নেতা নজির গ্রুপের মধ্যে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হয়। আহতদের মধ্যে বিএনপি নেতা নজির গ্রুপের ২১ জন আহত হয়েছে। তাদের মধ্যে আশংকাজনক অবস্থায় আসাদ ( ৩৫) ও কাতল মিয়া ( ৩০) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়াও গুরুতর বাকী ৫ জন কে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। স্থানীয়রা জানান, ঈদের পূর্ব থেকেই কাশেম চেয়ারম্যান গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র তৈরি করে মজুদ করেছেন। তাদের টার্গেট ছিল ঈদের নামাজের পর হামলা করার। কিন্তু সেটা ব্যর্থ হয়ে গতকাল রাত থেকেই নানান ধরনের হুমকি দিয়ে আসছিলো পরবর্তীতে আজ সকালে লাউ কুড়ার মাঠে নজির গ্রুপের উপর হামলা চালায়। পরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। কাশেম চেয়ারম্যানের বিরুদ্ধে ৫ ই আগষ্টের পর অন্তত ৩ টি মামলা দায়ের রয়েছে। সে মাঝে মাঝে ইটালী ও চলে যায়। সেখানে তার নাগরিকত্ব রয়েছে। মিঠামইন থানার ওসি লিয়াকত আলী জানান, ঘটনার সাথে সাথে কাটখাল পুলিশ ফাঁড়ি ও মিঠামইন থানা পুলিশ কে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD