1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মিঠামইনে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে আহত ৩০ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন প্রতি মাসে গড়ে ৩০০টি দৈনিক খুন হয়েছেন ১০ জন যুবলীগের ঝটিকা মিছিলে ১নং ফাঁড়ির ২৭ পুলিশকে সদস্যক প্রত্যাহার

মিঠামইনে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে আহত ৩০

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের হেমন্তগঞ্জে সোমবার (২৩ শে মার্চ ) সকালে আওয়ামী লীগ নেতা ও বর্তমান কেওয়ারজোড় ইউনিয়নের চেয়ারম্যান কাশেম গ্রুপ ও একই গ্ৰামের বিএনপি নেতা নজির গ্রুপের মধ্যে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হয়। আহতদের মধ্যে বিএনপি নেতা নজির গ্রুপের ২১ জন আহত হয়েছে। তাদের মধ্যে আশংকাজনক অবস্থায় আসাদ ( ৩৫) ও কাতল মিয়া ( ৩০) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়াও গুরুতর বাকী ৫ জন কে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। স্থানীয়রা জানান, ঈদের পূর্ব থেকেই কাশেম চেয়ারম্যান গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র তৈরি করে মজুদ করেছেন। তাদের টার্গেট ছিল ঈদের নামাজের পর হামলা করার। কিন্তু সেটা ব্যর্থ হয়ে গতকাল রাত থেকেই নানান ধরনের হুমকি দিয়ে আসছিলো পরবর্তীতে আজ সকালে লাউ কুড়ার মাঠে নজির গ্রুপের উপর হামলা চালায়। পরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। কাশেম চেয়ারম্যানের বিরুদ্ধে ৫ ই আগষ্টের পর অন্তত ৩ টি মামলা দায়ের রয়েছে। সে মাঝে মাঝে ইটালী ও চলে যায়। সেখানে তার নাগরিকত্ব রয়েছে। মিঠামইন থানার ওসি লিয়াকত আলী জানান, ঘটনার সাথে সাথে কাটখাল পুলিশ ফাঁড়ি ও মিঠামইন থানা পুলিশ কে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD