1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে মাদক সম্রাট আলাল বরাবরই থাকে ধরা ছোঁয়ার বাইরে! - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে মাদক সম্রাট আলাল বরাবরই থাকে ধরা ছোঁয়ার বাইরে! মিঠামইনে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে আহত ৩০ স্বস্থির ঈদঃ ময়মনসিংহে আইনশৃংলা পরিস্থিতি ছিলো সহনীয় পর্যায়ে মাদক দমনে মাদকসেবী! ফুলপুরে ‘বিড়ালের কাছে মাংসের পাহারা’ বিতর্কে তোলপাড়। ময়মনসিংহ কোতোয়ালির ওসি শিবিরুল ইসলামের তৎপরতায় নগরবাসীর মনে স্বস্তি: ভালুকায় কবিতা আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মশার নগরী ময়মনসিংহ! দেখাবাল নেই সিটি করপোরেশনের অনুমোদন ও অনুমোদনহীন যানবাহনে তীব্র যানজট : কে দিলো এতো অটোর অনুমোদন? কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন  মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ

ময়মনসিংহে মাদক সম্রাট আলাল বরাবরই থাকে ধরা ছোঁয়ার বাইরে!

স্টাফ রিপোটারঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

 ময়মনসিংহ কোতোয়ালী থানায় ও ডিবিতে দফায় দফায় ফিরে আসা কতিপয় পুলিশ অফিসারের কারণে বিভাগীয় শহরের শীর্ষ মাদক ব্যবসায়ীরা গ্রেফতার হচ্ছেনা বলে স্ব স্ব এলাকার সুশীল ব্যক্তিরা জানিয়েছেন। এছাড়াও ব্যাপক আলোচিত শীর্ষ মাদক ব্যবসায়ীদের সাথে তাদের সখ্যতা বহু দিনের। ফলে এরা বরাবরই রয়ে যাচ্ছে ধরা ছুয়াঁর বাইরে।

মাদকে ছেয়ে গেছে ময়মনসিংহ বিভাগীয় শহর। তারপরও শহরের শীর্ষ মাদক ব্যবসায়ীরা ধরা পড়ছেনা! শহররে পুরোহিত পাড়ার মাদক সম্রাট আলাল মাদক ব্যবসায় এখনো তালিকার শীর্ষে রয়েছে। যার নিয়ন্ত্রন তার ভাতিজার হাতে। মাদক সংগ্রহর কাজে আলাল, তার বোন ও তার স্ত্রী মুখ্য ভুমিকায় থাকে। তাদের কারো নামে ডজন খানেক মামলা আবার কারো নামে হাফ ডজন মামলা রয়েছে। আলাল মাদক ব্যবসা করে একাধিক পাঁচতলা বাড়ি বানিয়েছে। র্দীঘদিন আলাল ভিন্ন জেলায় আত্নগোপনে ছিলেন। ২৪ এর শেষের দিকে ফের এ শহরে উঠেন। এখন শহরের অজ্ঞাত স্থানে বাসা ভাড়ায় থাকেন। মাঝে মাঝে তাকে স্ব,স্ত্রীক শহরে দেখা যায়। খুজ নিয়ে জানা গেছে তিনি এক প্রভাবশালী সাংবাদিকের শেলটারে থাকেন।

ময়মনসিংহ জেলা শহরে দফায় দফায় বিভিন্ন কর্মস্থরে বদলী হয়ে কর্মরত কতিপয় পুলিশের রয়েছে মাদক ব্যবসায়ীদের চরম সখ্যতা। সুত্র জানায়, শীর্ষ মাদক ব্যবসায়ীরা এসকল পুলিশ অফিসারদের বিভিন্ন ভাবে পোস্টিং করিয়ে আনেন। ফলে পুলিশ কিংবা বিভিন্ন সংস্থার অভিযানের খবর মাদক ব্যবসায়ীরা আগাম পেয়ে যায়। এ সকল পুলিশ অফিসারের সোর্স গুলোও কুখ্যাত মাদক ব্যবসায়ী। ফলে ময়মনসিংহ জেলা শহরে আইন প্রয়োগকারী সংস্থা মাদককে সহনীয় পর্যায়ে আনতে পারছেনা।

জানা গেছে, শহরের পুরোহিতপাড়া, কৃষ্টপুর, কেওয়াটখালী, চামড়া গুদাম, রামকৃষ্ণ মিশন রোড, চরপাড়া, মাসকান্দা, সানকিপাড়া, রেল ক্রসিং, সেনবাড়ি, সানকিপাড়া শেষ মোড়, গোহাইলকান্দি মীর বাড়ি, মালগুদাম, বাকৃবি শেষ মোড়, চরকালিবাড়ি, আবাসন পাটগুদাম, পাটগুদাম ব্রীজ মোড়, চায়না মোড়, কাঁচারিঘাট, টাঙ্গাইল বাসস্ট্যান্ড, শম্ভুগঞ্জ মধ্য ও পশ্চিম বাজার, সাহেবকাচারী, রহমতপুর, খাগডহরসহ র্অধশতাধিক স্পট মাদক কেনাবেচা ও সেবনের চিহ্নিত পয়েন্ট। শহরের কেওয়াট খালীর হামে, ময়না, বুচির মাদক স্পটে বিকাল থেকে গভীর রাত পর্যন্ত লাইন ধরে মাদক বেচাকেনা হয়। ভৈরব রেল গেইট এলাকায় সুবর্ণা, রুমা, দেলু এবং কৃষ্ট পুরে সোর্স সিরাজ, পাপ্পু ও নুর ইসলামের বাসা এলাকায় সন্ধা থেকে ভোর রাত পর্যন্ত ধুমছে মাদক বিক্রি হয়। পুরোহিত পাড়ায় কুখ্যাতিমান আলালের মাদক মাদক ব্যবসা চলছে। ঘুন্টি সিএনবি, ঈদগাহ মাঠ পাড়ে মাদকের জন্য ভীড় জমে যায়। পাট গুদাম নদীর পাড়ে প্রয়াত হারুন কমিশনারের বাসার পাশে মদ, গাজা, ইয়াবা বিক্রী করে চিহ্নীক কয়েক জন মাদক ব্যবসায়ী। এ সকল মাদক ব্যবসায়ীদের নামে হাফ ডজন থেকে ডজন খানি মামলা রয়েছে। যে সকল গন মাধ্যম কর্মীরা এ সকল সংবাদ প্রকাশ করেন কতিপয় দূর্নীবাজ ব্যক্তিরা তাদের নিয়ে উর্ধতন কর্মকর্তাদের কাছে সামালোচনা করেন।

স্থানীর জনগন মনে করেন মাদকের ভয়াবহতা প্রতিরোধে প্রশাসনকে আরো তৎপর হতে হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD