1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
৬১ জেলা পরিষদে নির্বাচন ১৭ অক্টোবর ॥ ভোট হবে ইভিএম পদ্ধতিতে - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

৬১ জেলা পরিষদে নির্বাচন ১৭ অক্টোবর ॥ ভোট হবে ইভিএম পদ্ধতিতে

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৩৬৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা-৫ আসনের প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া গত ২২ জুলাই দিবাগত রাতে যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে দীর্ঘ নয় মাস চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করেন। এর দুই দিন পর তার সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়। অন্যদিকে, আগামী ১৭ অক্টোবর ৬১ জেলা পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্ধ ২৬ সেপ্টেম্বর। ভোট গ্রহণ ১৭ অক্টোবর। সকাল নয়টা থেকে দুইটা পর্যন্ত জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ হবে ইভিএমে। সংশ্লিষ্ট জেলা প্রশসকগণ এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার নির্বাচন কমিশনের বৈঠক শেষে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান নির্বাচন কমিশনার (ইসি) কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্ব করেন। সভায় অন্য চার নির্বাচন কমিশনারগণও উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD