1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মসিকে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান শুরু - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহের গাঙ্গিনাপাড়ে অবৈধ দোকান-হকার উচ্ছেদ, জব্দ বিপুল মালামাল জামালপুরের বকশীগঞ্জ বাজারে নিউ মাতৃ জুয়েলার্সে সন্ত্রাসী কায়দায় বেদখল প্রাথমিক শিক্ষায় দুই-তিন বছরে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ প্রতিমন্ত্রীর আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল

মসিকে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান শুরু

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৩২৯ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এলাকার ৫থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সিটির ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম শুরু হয়। নির্ধারিত তারিখ অনুযায়ী ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রতি কর্মদিবসে সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত নগরীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম চলমান থাকবে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান বর্হিভূত শিশু এবং টিকা কার্যক্রম থেকে বাদ পড়া শিশুদের জন্য পরবর্তীতে ওয়ার্ড পর্যায়ে আরো দুই দিন এ কার্যক্রম পরিচালনা করা হবে বলে সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুবুল হোসেন রাজীব জানিয়েছেন। তিনি আরো জানান, ৫ থেকে ১১ বছর বয়সী প্রায় ৭৫ হাজার শিশুকে কোভিড-১৯ টিকাদানের লক্ষ্যমাত্রা রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের। মেয়র ইকরামুল হক টিটুর নির্দেশনায় স্বাস্থ্য বিভাগ ও শিক্ষা বিভাগের সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়ন করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

চলমান এ কার্যক্রম ময়মনসিংহের সিভিল সার্জন ডাঃ মোঃ নজরুল ইসলাম, মসিকের ভারপ্রাপ্ত সচিব অন্নপূর্ণা দেবনাথ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ ফাহমিদা ইসলাম লিমা, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার প্রমুখ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ বলেন, শিশুদের কোভিড-১৯ থেকে সুরক্ষায় এই টিকাদান কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিশুদের টিকাদান নিশ্চিতে প্রতিদিন সিটি কর্পোরেশনের ২০টি টিম কাজ করবে।
প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, সন্তানের সুরক্ষার কথা বিবেচনা করে প্রতিটি অভিভাবকদের এগিয়ে আসতে হবে। সুরক্ষা অ্যাপে সন্তানের রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD