1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে চোরাচালানীসহ গ্রেফতার ১৩ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি মিঠামইনে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ ও বিতরণ করলেন এমপি ফজলুর রহমান ময়মনসিংহে ক্লুলেস হত্যা মামলা ৪৮ ঘন্টার মধ্যে ৩ জন গ্রেফতারঃ আলামত উদ্ধার

ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে চোরাচালানীসহ গ্রেফতার ১৩

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ২৫৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৩জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৩ জনকে গ্রেফতার করে পুলিশ।


এসআই দিদার আলমের নেতৃত্বে একটি টিম নগরীর পাটগুদাম বিহারী ক্যাম্প এলাকা থেকে নিয়মিত মামলায় আসামী নবী হোসেন ওরফে কালু, এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টীম ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চায়না মোড় থেকে চোরাচালানের দায়ে বিশেষ ক্ষমতা আইনে মামলায় আঃ হেলিম ও মোঃ রতন আলীকে বিদেশী ২৩ বোতল সহ গ্রেফতার করে। এসআই আল মামুনের নেতৃত্বে একটি টীম ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চায়না মোড় থেকে চোরাচালানের দায়ে বিশেষ ক্ষমতা আইনে মামলায় শফিকুল ইসলাম ও সোহাগ আল মামুনকে ভারতীয় বিস্কুট জাতীয পন্যসহ গ্রেফতার করে। এসআই সোহেল রানার নেতৃত্বে একটি টীম ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চায়না মোড় থেকে মাদক ব্যবসায়ী আমান উল্লাহকে গাজাসহ গ্রেফতার করে। এসআই মেহেদী হাসানের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে রাজধানীর পল্লবী থানা পুলিশের সহায়তায় অপহরন মামলার আসামী জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে অপহৃত কিশোরী মৃত্তিকা রানী বিশ্বাসকে উদ্ধার করা হয়। এসআই রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে চরপাড়া মোড় থেকে চুরি মামলার আসামী সুমন আলী ওরফে সোবহান ও মোঃ তুহিনকে গ্রেফতার করে। এএসআই সুজন চন্দ্র সাহার নেতৃত্বে একটি টীম চর খরিচা থেকে জুয়া খেলার অপরাধে এমদাদুল হক ও আবু মোহাম্মদ নাইমকে জুয়ার সামগ্রীসহ গ্রেফতার করে।


এছাড়া এসআই কামরুল হাসান এবং খোরশেদ আলম পৃথকভাবে পরোয়ানাভুক্ত আরো দুইজনকে গ্রেফতার করে। তারা হলো, বিমল সরকার ওরফে আব্দুল্লাহ ও কমলা খাতুন। তাদেরকে বৃহস্পতিবার পৃথক মামলায় আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আরো জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD