1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
পুনাকের সভানেত্রী কানিজ আহমার ও উপদেষ্টা আহমার উজ্জামানের বিদায় সম্বর্ধনা - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পুনাকের সভানেত্রী কানিজ আহমার ও উপদেষ্টা আহমার উজ্জামানের বিদায় সম্বর্ধনা

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৩৭৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ময়মনসিংহ জেলার পক্ষ থেকে মিসেস কানিজ আহমার, সভানেত্রী, পুনাক, ময়মনসিংহ জেলা এবং মোহাঃ আহমার উজ্জামান পিপিএম-সেবা, পুলিশ সুপার, ময়মনসিংহ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ও উপদেষ্টা, পুনাক, ময়মনসিংহ জেলা মহোদয়কে বদলিজনিত বিদায় সংবর্ধনা জানানো হয়। ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে পুনাক নেতৃবৃন্দ, পুনাকের উপকারভোগীগণ, পুনাক সদস্যগণ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

পুনাকের পক্ষ থেকে বিদায়ী অতিথিদের ফুলেল শুভেচ্ছাসহ ক্রেস্ট প্রদান করা হয়। বিদায় অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পুনাক সভানেত্রী কানিজ আহমার পুনাকের কাজে তাকে সহযোগিতা করার জন্য পুনাক নেতৃবৃন্দসহ সকল পুনাক সদস্য ও জেলা পুলিশের সকল পর্যায়ের সদস্যদের ধন্যবাদ জানান। পুনাক নেতৃবৃন্দ সভানেত্রীর মাতৃসুলভ অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং তার, তার সন্তানদের এবং পুলিশ সুপারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন। উল্লেখ্য, পুলিশ সুপার, ময়মনসিংহ মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা সম্প্রতি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত হয়েছেন। সরকার তাকে বাংলাদেশ পুলিশের মর্যাদাপূর্ণ ইউনিট বিশেষ শাখা (এসবি), ঢাকায় পদায়ন করেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD