1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ নগরীতে যানজট নিরসনে এসপির সাথে পরিবহন নেতৃবৃন্দের মতবিনিময় - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

ময়মনসিংহ নগরীতে যানজট নিরসনে এসপির সাথে পরিবহন নেতৃবৃন্দের মতবিনিময়

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহ বিভাগীয় নগরীতে যানজট নিরসনের লক্ষ্যে পরিবহন নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।

সভার শুরুতে পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞাকে ফুলেল শুভেচ্ছা জানান।
সভায় যানজট নিরসন ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সভায় নগরীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে যানজট পরিস্থিতি উন্নত পর্যায়ে আনতে অটোবাইক নিয়ন্ত্রণ, নগরীতে পণ্যবাহী ট্রাক প্রবেশের সময়সীমা নির্ধারণ, বিভিন্ন সিএনজি স্ট্যান্ড স্থানান্তর, ফুটপাত দখলমুক্ত করন, হাইওয়েতে থ্রি-হুইলার চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ, বালুবাহী ট্রাকে বাধ্যতামূলক ত্রিপল ব্যবহার, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে রড, বাঁশ পরিবহন, রাত্রিকালীন নৈশ পরিবহন ছাড়ার আগে বাধ্যতামূলক ভিডিও ধারণ, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারকরণ সহ বিভিন্ন বিষয়ে মালিক শ্রমিক নেতৃবৃন্দ একমত পোষণ করেন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার ফজলে রাব্বি, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) রায়হানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফাল্গুনী নন্দীসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগন, ময়মনসিংহ সিটি করপোরেশনের সহকারী সচিব আমিনুল ইসলাম, জিলা মোটর মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন, মহাসচিব মাহবুবুর রহমান, ট্রাক বিভাগের সেক্রেটারি রবিউল হোসেন শাহীন, মিনিবাস বিভাগের সেক্রেটারি দুধনাথ প্রসাদ গুপ্ত, জেলা সিএনজি মাহিন্দ্র মালিক সমিতির সভাপতি রাকিবুল ইসলাম শাহীন, সেক্রেটারি নূর মোহাম্মদ, জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের সেক্রেটারি সানোয়ার হোসেন চানু, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন সহ জেলা বালু ব্যবসায়ী মালিক সমিতি, জেলা অ্যাম্বুলেন্স মালিক সমিতি, জেলা মাহিন্দ্র সিএনজি শ্রমিক ইউনিয়ন, জেলা হালকা মোটরযান পরিবহন শ্রমিক শাখা কমিটি, অটোবাইক মালিক সমিতি ও অটোবাইক চালক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD