1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার সম্পাদক কে নিয়ে বিরূপ মন্তব্য করায় নিন্দা - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরের বকশীগঞ্জ বাজারে নিউ মাতৃ জুয়েলার্সে সন্ত্রাসী কায়দায় বেদখল প্রাথমিক শিক্ষায় দুই-তিন বছরে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ প্রতিমন্ত্রীর আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার সম্পাদক কে নিয়ে বিরূপ মন্তব্য করায় নিন্দা

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ
  • প্রকাশের সময় : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮২ বার পড়া হয়েছে

দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. মো: ইদ্রিস খানকে জেলা জামাতের সভাপতি বানিয়ে প্রকাশ্যে বিরুপ মন্তব্য করেছেন ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম কালু। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ সংবাদপত্র সম্পাদক পরিষদ । এমন বক্তব্য ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার না করলে সম্পাদক পরিষদ তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্বারকলিপি প্রদান করে বিচার চাইবেন। পত্রিকাটির সম্পাদক বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা শাখার সভাপতি হিসাবে দায়িত্বে আছেন। এই সংগঠনটি আওয়ামী পন্থী শিক্ষকদের একমাত্র সংগঠন। এই সংগঠনটি জন্ম লগ্ন থেকেই জামাত এন্টি। একজন আওয়ামী লীগের দায়িত্বশীল ব্যক্তি হয়ে এমন বিরূপ মন্তব্য করায় শিক্ষক নেতৃবৃন্দরা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

শনিবার রাতে এক বিবৃতিতে সভাপতি আলহাজ আকিবুল হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি একটা বিশাল ইতিবাচক ঘটনা। সেই ধারাবাহিকতায় কিছু সাহসী মানুষ সত্য প্রকাশের প্রত্যাশায় কলমকে হাতিয়ার করেছে। নিজের অবস্থান থেকে প্রতিবাদ করতে কলমকে যখন আরও শক্ত হাতে ধরছে তখনই তাদেরকে হুমকি দিয়ে থামিয়ে দেয়ার চেষ্টা সত্যি নিন্দনীয় ঘটনা।

তিনি বলেন, জঙ্গি ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে আছে দেশের মানুষের শতভাগ সর্মথন। আর সে মানুষদের পাশে আছে ময়মনসিংহ প্রতিদিন পত্রিকা ও পত্রিকাটির সম্পাদক ড. মো: ইদ্রিস খানের মত সাহসী সাংবাদিকরা। হুমকি ও বিরুপ মন্তব্য করে কলমের কালিকে রক্তে পরিণত করার অপচেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের শিক্ষা নয়, এটা হুমকিদাতাদের ভুলে না গেলেই শ্রেয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD