1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সীমান্তে মর্টারশেল নিক্ষেপের বিষয়ে যা জানালো মিয়ানমার - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

সীমান্তে মর্টারশেল নিক্ষেপের বিষয়ে যা জানালো মিয়ানমার

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৮ বার পড়া হয়েছে

 সীমান্তবর্তী এলাকায় মিয়ানমার সেনাবাহিনীর গোলা ছোড়ার ঘটনায় দেশটির রাষ্ট্রদূত অং কিও মোয়েকে তলব করে ঢাকা। রোববার (৪ সেপ্টেম্বর) তলবে সাড়া দিয়ে মিয়ানমার রাষ্ট্রদূত জানিয়েছেন, মিয়ানমার কোনো উসকানি দিচ্ছে না। সংঘর্ষের আকস্মিকতায় এ ঘটনা ঘটেছে।

রোববার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এ কথা জানান। এসময় মন্ত্রী বলেন, রাষ্ট্রদূতকে ডেকে ঢাকা তার কঠোর অবস্থান ব্যক্ত করেছে। তাকে সতর্ক করা হয়েছে। এদিকে, গত ২৮ আগস্ট দুপুরের পর বান্দরবানের তমব্রু সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া দুটি মর্টারশেল পড়ে থাকতে দেখা যায়। তবে এতে হতাহতের ঘটনা না হলেও ওই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনার পর কড়া জবাব দেয় ঢাকা। মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে ২৯ আগস্ট বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে নোট ভারবালের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়। সেইসঙ্গে ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সেজন্য সতর্ক করা হয়। ওই ঘটনার এক সপ্তাহ না পেরোতেই গতকাল শনিবার (৩ সেপ্টেম্বর) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে মিয়ানমারের দুটি যুদ্ধবিমান ও ফাইটিং হেলিকপ্টার থেকে ছোড়া গোলা বান্দরবান সীমান্তবর্তী এলাকায় পড়ার খবর পাওয়া যায়। তবে গোলা দুটি অবিস্ফোরিত থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD