1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১২ - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১২

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন অপরাধের দায়ে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহকে একটি বাসযোগ্য, নিরাপদ ও শান্তিময় ও মাদকমুক্ত নগর গড়তে নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধের দায়ে ১২ জনকে গ্রেফতার করা হয়।


এএর মাঝে এসআই রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি টীম নগরীর দিঘারকান্দা ঢাকা বাইপাস মোড় থেকে জুয়া আইনের মামলায় আসামী মোঃ সাঈদ আহমেদকে গ্রেফতার করে। এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি টীম ঢাকা বাইপাস টু মুক্তাগাছা গামী রোড থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ জীবন হোসেনকে দেশীয় অস্ত্রসহ, এসআই হারুনুর রশিদের নেতৃত্বে একটি টীম ঢোলাদিয়া এলাকা থেকে অপহরন সহ ধর্ষণ মামলার আসামী রাহুল আহম্মেদ অমিতকে গ্রেফতার করে। এসআই রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ মোড় এলাকা থেকে চুরি মামলার আসামী মোঃ রনি ও আল আমিন, এএসআই রুহুল আমীনের নেতৃত্বে একটি টীম দিঘারকান্দা বাইপাস মোড় সরকারী পাকা রাস্তা থেকে অন্যান্য মামলার আসামী মোঃ জনি মিয়া, মমিন মিয়া ও পারভেজ হোসেনকে গ্রেফতার করে।
এছাড়া এএসআই আবুল কালাম আজাদ, আঃ সাত্তার, মোজাম্মেল হক এবং রফিকুল ইসলাম পৃথক অভিযান পরিচালনা করে আদালতের নির্দেশে পরোয়ানাভুক্ত আরো চারজনকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ রাজীব মাহমুদ, সোহাগ, মোঃ লিপসন মিয়া ও মোঃ সালাউদ্দিন। তাদেরকে বুধবার াদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD