1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ৭ - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগুনবাড়ি এলাকায় নিখোঁজের তিনদিন পর বিজয়ের লাশ উদ্ধার প্রস্তুতি শেষ, রাত থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা আদালত প্রাঙ্গণে রণক্ষেত্র: কক্সবাজারে প্রকাশ্যে গুলি, আহত ৫ ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে দাবীদার সাংবাদিক নেতার প্ররোচনায় সাংবাদিকেরা নামে মামলা! ময়মনসিংহে পতিতা নেত্রী সর্দানী লাভলীর অপরাধ সাম্রাজ্যে গড়েছেন অঢেল অর্থ সম্পদের পাহাড়! ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার ধোবাউড়া সীমান্তে রকমারি পন্যের চোরাচালানের আড়ালে মাদকের বিস্তার ময়মনসিংহ ডিবি’র অভিযানে ৫ কেজি গাজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪ গফরগাঁওয়ে গাছে বাঁধা যুবকের দ্বিখণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত এপ্রিলে জামালপুর জেলার পুলিশ সুপার শ্রেষ্ঠ

ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ৭

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৭৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধের দায়ে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভঞা এর নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক, চুরি-ছিনতাই প্রতিরোধে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এর মাঝে এসআই কুমোদলাল দাসের নেতৃত্বে একটি টীম চরপাড়া এলাকা থেকে ধর্ষণ মামলার আসামী ত্রিশালের বৈলর এলাকার আসিফ হাসান গ্রেফতার করে। এসআই ফারুক আহম্মেদের নেতৃত্বে একটি টীম বাঘমারা নাজমা ক্লিনিকের সামনে থেকে চুরি মামলার আসামী বিপ্লব ওরফে তোতলা বিপ্লবকে গ্রেফতার করে। এছাড়া এসআই আনোয়ার হোসেন, এএসআই ছামিউল হক, আবুল কালাম আজাদ, হযরত আলী, মাহমুদুল হাসান পৃথক অভিযান চালিয়ে আদালতের নির্দেশে পরোয়ানাভুক্ত আরো ৫ জনকে গ্রেফতার করে। তারা হলো, আকুয়া দক্ষিণ পাড়ার শফি, চর দুর্গাপুরের আমেনা খাতুন, পনঘাগড়া চুরখাইয়ের মোঃ শফিকুল ইসলাম ও রশিদপুরের আঃ কুদ্দুছ ফকির। এদের মাঝে একই ব্যক্তির নামে একাধিক পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানায়। শুক্রবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD