1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শ্রীবরদীতে পুলিশের সঙ্গে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার — মসিক প্রশাসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-১৪ এর অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু মুমিন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে বিশ্ব জনসংখ্যা দিবসে ময়মনসিংহে আলোচনা সভা, পরিকল্পিত জনসংখ্যার ওপর গুরুত্বারোপ

শ্রীবরদীতে পুলিশের সঙ্গে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ফেরদৌস আলী, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ঃ
  • প্রকাশের সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৩ বার পড়া হয়েছে

শেরপুরে শ্রীবরদী থানার আয়োজনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদ চত্বরে শনিবার ১০ (সেপ্টেম্বর) বিকালে প্রধান অতিথি ছিলেন শেরপুরে পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবু বকর সিদ্দিক।


থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহ পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল আফরোজা নাজনীন।
পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে। মাদকের সঙ্গে কোনো আপস নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহবান জানান তিনি।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন জনপ্রতিনিধি, শিক্ষক,রাজনৈতিক ব্যক্তি, নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
প্রধান অতিথি পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, মাদকবিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখাতে হবে, আমরা আপনাদের সাথে আছি থাকবো।
এস আই মো. সাইফুল মালেকের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রীবরদী সদর (ইউপি) চেয়ারম্যান মোঃ ফরিদুজ্জামান ফরিদ, শেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহেল আল আমীন, সাবেক (ইউপি) চেয়ারম্যান ও সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম,বানিবাইদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম ,বানিবাইদ উচ্চবিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ নুর ইসলাম চৌধুরী,আরিফ হোসেন মিঠু, বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া,ইউপি সদস্য মোঃ কাজল মিয়া,মোঃ ইনতাজ, মাওলানা আব্দুল কাদের,কাজী আবু তাহের প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD