1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শ্রীবরদীতে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার — মসিক প্রশাসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-১৪ এর অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু মুমিন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে বিশ্ব জনসংখ্যা দিবসে ময়মনসিংহে আলোচনা সভা, পরিকল্পিত জনসংখ্যার ওপর গুরুত্বারোপ

শ্রীবরদীতে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ফেরদৌস আলী,শ্রীবরদী (শেরপুর)প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১৮ বার পড়া হয়েছে

♥শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজ অটোরিকশা চালক মোশাররফ হোসেন (৪৫) এর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলার খড়িয়াকাজির চর ইউনিয়নের উলুকান্দা গ্রামের গলাকাটা ব্রিজ সংলগ্ন শ্রীবরদী-শেরপুর রাস্তার পাশের ডোবা থেকে উদ্ধার করা হয়। নিহত মোশাররফ হোসেন কুড়িকাহনিয়া ইউনিয়নের মৃত জাকির হোসেন ওরফে বাতাসুর ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

পরিবারের সদস্য ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় মোশাররফ হোসেন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। কিন্তু প্রতিদিনের ন্যায় রাতে বাড়ি ফিরেনি মোশাররফ। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরদিন সোমবার দুপুরে নিখোঁজ মোশারফের মোবাইল নাম্বার থেকে স্বজনদের কাছে ফোন দিয়ে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি জানাজানি হলে নিখোঁজ মোশারফের ছেলে হৃদয় বাদী হয়ে সোমবার রাতেই শ্রীবরদী থানায় জিডি করেন। পরে মঙ্গলবার সকালে উপজেলা খড়িয়াকাজির ইউনিয়নের উলুকান্দা গ্রামের গলাকাটা ব্রিজ সংলগ্ন ডোবার পানিতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল লাশ উদ্ধার করে। পরে ঘটনাস্থলে গিয়ে নিখোঁজের ছেলে হৃদয় ও পরিবারের লোকজন লাশ সনাক্ত করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অটোরিকশা কোন সন্ধান পাওয়া যায়নি। নিহত মোশারফের ছেলে হৃদয় বলেন, যেহেতু আমার বাবা মারা গেছে, তাই আমি আর মামলা করতে চাই না।

এব্যাপারে শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রকৃতি কারণ উদ্ধার করতে তদন্ত চলেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD