1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি এড নিলুফার আনজুম পপি। সম্পাদক সোমনাথ সাহা - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহের গাঙ্গিনাপাড়ে অবৈধ দোকান-হকার উচ্ছেদ, জব্দ বিপুল মালামাল জামালপুরের বকশীগঞ্জ বাজারে নিউ মাতৃ জুয়েলার্সে সন্ত্রাসী কায়দায় বেদখল প্রাথমিক শিক্ষায় দুই-তিন বছরে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ প্রতিমন্ত্রীর আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল

গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি এড নিলুফার আনজুম পপি। সম্পাদক সোমনাথ সাহা

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৯৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামীলীগ গৌরীপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে এডভোকেট নিলুফার আমজুম পপি সভাপতি ও সোমনাথ সাহা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আলোচনার ভিত্তিতে এই কমিটি অনুমোদন করেন। এর আগে বুধবার ১৪ সেপ্টেম্বর বিকাল ৩টায় গৌরীপুর খেলার মাঠে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । সম্মেলন উদ্ধোধন করেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ জহিরুল হক খোকা। গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, কেন্দ্রীয় পরিষদের সদস্য মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। সম্মেলনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ম. নুরুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক শরীফ হাসান অনু, কৃষি বিষয়ক সম্পাদক ড. একেএম আব্দুর রফিক, সদস্য নাজনীন আলম, এডভোকেট নীলুফার আনজুম পপি, সোমনাথ সাহা প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD