1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে ডিবির অভিযানে ২ হাজার পিচ ইয়াবাসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
গৌরীপুরে পিআইও কার্যালয়ে হুমকির অভিযোগ, মামলা হয়নি জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অসহায়দের পাশে থাকার অঙ্গীকার জেলা পরিষদ প্রশাসকের ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার — মসিক প্রশাসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-১৪ এর অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু

ময়মনসিংহে ডিবির অভিযানে ২ হাজার পিচ ইয়াবাসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে দুই হাজার পিচ ইয়াবাসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ীচক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে নগরীর দিঘারকান্দা বাইপাস এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যনসায়ীর নাম কামাল উদ্দিন।

ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাতে এসআই ইকবাল হোসেন পিপিএম সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে নগরীর দিগারকান্দা বাইপাস এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ীচক্রের সদস্য মোঃ কামাল উদ্দিনকে গ্রেফতার করে। তার পিতার নামমৃত তমিজ উদ্দিন। সে গাজীপুরের শ্রীপুরের বাসিন্দা। তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD