1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
পরানগঞ্জ হাই স্কুলের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়ম ও প্রধান শিক্ষকের দূর্ণীতি বিরুদ্ধে মানববন্ধন - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পরানগঞ্জ হাই স্কুলের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়ম ও প্রধান শিক্ষকের দূর্ণীতি বিরুদ্ধে মানববন্ধন

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহ সদর উপজেলা পরানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়ম ও প্রধান শিক্ষকের দূর্নীতি র বিরুদ্ধে বিচার চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী। এ সময়ে বক্তব্য রাখেন পরানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব শাহজাহান সরকার বাচ্চু,বোররচর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সম্পাদক মোঃ তফাজ্জল হোসেন,৩ নং ওয়ার্ড সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুস সোবহান, অভিভাবক সদস্য ও আওয়ামী লীগের নেতা মোঃ আকবর আলী,পরানগঞ্জ বাজার পল্লী চিকিৎসক ডাঃ আরিফ রব্বানী, সাবেক শিক্ষার্থী মোঃ মিরাজ আলী প্রমূখ।

এ সময়ে বক্তারা বলেন অবিলম্বে রাতের আধারে বিএনপি,জামায়াত শিবির ও আওয়ামী লীগ বিরোধী শক্তিদের নিয়ে কমিটি ঘোষনা করা হয়েছে। প্রধান শিক্ষক মোঃ খায়রুল আলম টাকার বিনিময়ে বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ করেছেন। আমাদের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস হতে দিব না। এই কমিটি বাতিল না করা হয় তাহলে কঠিন কর্মসূচি পালন করা হয়। যে কোন বিনিময়ে শিক্ষা প্রতিষ্ঠানকে রক্ষা করা হবে। ম্যানিজিং কমিটি বাতিল ও প্রধান শিক্ষক খায়রুল ইসলামের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে।

এ ব্যাপারে পরানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খায়রুল আলম জানান, রেজুলেশন ঠিক রেখেই কমিটি করা হয়েছে। যে কেউ অভিযোগ করতেই পারে।
পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ সরকার জানান, কমিটির ব্যাপারে কেউ জানে না।অনেক অভিভাবক সদস্য অভিযোগ করেছেন। ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান কিন্তু তিনি ও এ ব্যাপারে কিছুই জানেন না। এ কমিটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময়ে বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে। বিষয়টি সুরহা করা দরকার জরুরি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD