1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
এলাকাবাসীর ভালোবাসায় উচ্ছ্বসিত সানজিদা মারিয়াসহ আট নারী ফুটবলার - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

এলাকাবাসীর ভালোবাসায় উচ্ছ্বসিত সানজিদা মারিয়াসহ আট নারী ফুটবলার

আব্দুল মতিন মাসুদ
  • প্রকাশের সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৩২২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চল কলসিন্দুর। এলাকা বাসীর পক্ষ থেকে গণ সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানায়। ভারতের মেঘালয়ঘেঁষা এই গ্রাম থেকে উঠে এসেছে একদল কিশোরী নারী ফুটবলার। তাদের এই সাফল্যেই কলসিন্দুর গ্রামের পরিচিতি পায় বিশ্বময়। দেশের ফুটবলে হিমালয় জয় করে গতকাল ৩০সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যার পর নিজ গ্রামের বাড়িতে ফিরেছেন কলসিন্দুরের ৮ নারী ফুটবলার কন্যারা। নিজ উপজেলা ধোবাউড়া উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে গণ সংবর্ধনা ও প্রত্যেককে ৫০হাজার করে টাকা ফুলের শুভেচ্ছা জানানো হয়।

পথে পথে ফুলেল শুভেচ্ছা আর ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়ে শুক্রবার রাতে বাড়িতে ফিরেছে সানজিদা মারিয়ারা। বাড়িতে তাদের পরিবারের ভালোবাসায় উচ্ছ্বসিত এই মেয়েরা। আশপাশের বাড়ি থেকে অনেক মানুষ এসেছেন তাদের দেখতে।

বাড়িতে ফেরার পর ফুটবলারদের বাড়িতেও ছিল শুভেচ্ছার আয়োজন। মারিয়ার বাড়িতে বেশ বড় করেই ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেছে মারিয়া মান্দাকে। প্রত্যেকের বাড়িতেই ছিল আয়োজন।

দেশের সুনাম অর্জনকারী মেয়েদের কাছে পেয়ে আবেগে আপ্লুত তাদের অভিভাবক। মেয়েদের পছন্দের খাবার তৈরি করেছেন তাদের মায়েরা। সানজিদার মা হাসের মাংস রান্না করেছেন।

সানজিদা জানান, অনেকদিন পর মায়ের হাতের রান্না করা হাঁসের মাংস খেয়েছি।

মারিয়া মান্দা জানান, পথে পথে মানুষের ভালোবাসা পেয়েছি এজন্য বাড়িতে ফিরতে অনেক রাত হয়েছে।

শামসুন্নাহার সিনিয়র জুনিয়র, তহুরা মার্জিয়া, সাজেদা সবাই জানান পরিবারের সঙ্গে অন্যরকম ভালোলাগার কথা।

কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বঙ্গমাতা টুর্নামেন্ট দিয়ে খেলা শুরু করে এই মেয়েরা। শুরুর দিকে ছিল সমাজের অনেক বাধা বিপত্তি। মেয়েরা কেন ফুটবল খেলবে এসব নিয়ে মানুষের নানান কটু কথা শুনতে হয়েছে। সমাজের এসব কুসংস্কারকে জয় করে এখন বিশ্বজয়ের স্বপ্ন দেখছেন এই কলসিন্দুরের মেয়েরা।

তাদের সুবাদে সরকারি হয়েছে কলসিন্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এলাকায় এসেছে বিদ্যুতের আলো। তবে রাস্তাঘাটের তেমন কোনো উন্নয়ন হয়নি। তাই রাস্তাঘাট উন্নয়নের দাবি জানান সাফজয়ী ফুটবল কন্যারা। মারিয়া মান্দার বাড়িতে যেতে নেতাই নদী পেরুতে হয় নৌকা দিয়ে। তাই মারিয়া একটি ব্রিজ নির্মাণের দাবি জানান।

শামসুন্নাহার জুনিয়র, সিনিয়র এবং তহুরার বাড়িতে যেতে হয় ভাঙ্গা রাস্তা অতিক্রম করে। রাস্তা নির্মাণের দাবি জানান তারা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD