1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে সাজাপ্রাপ্রাপ্তসহ গ্রেফতার ৫ - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন প্রতি মাসে গড়ে ৩০০টি দৈনিক খুন হয়েছেন ১০ জন

ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে সাজাপ্রাপ্রাপ্তসহ গ্রেফতার ৫

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৩৩৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানার পুলিশের অভিযানে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভুঞা এর নির্দেশে কোতোয়ালী এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক প্রতিরোধ, চুরি ছিনতাই রোধ এবং আদালতের পরোয়ানাভুক্ত অপরাধীদের গ্রেফতারে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এর মাঝে এসআই ফারুক আহম্মেদের নেতৃত্বে একটি টীম নগরীর মালগুদাম রোড থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, জাহাঙ্গীর আলম ও মোঃ রাকিব। তাদেও কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। অপর অভিযানে এসআই ফারুক আহম্মেদ গাঙ্গীনারপাড় এলাকা থেকে অন্যান্য মামলার আসামী মোঃ তুহিনকে গ্রেফতার করে। এছাড়া এএসআই সোহরাব হোসেন একটি সিআর সাজা এবং এএসআই মিজানুর রহমান একটি জিআর বডি তামিল করেন। তারা হলো, মোঃ মনিরুজ্জামান অন্তর ও মোঃ মোবারক হোসেন।তাদেরকে রবিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD