1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
দূর্গাপুরে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ঝুমা তালুকদার, শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব উল আহসান - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দূর্গাপুরে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ঝুমা তালুকদার, শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব উল আহসান

মামুনুর রশীদ মামুনঃ
  • প্রকাশের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৪৫০ বার পড়া হয়েছে

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২-এ জেলা পর্যায়ে বাছাই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। এছাড়া শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন মোঃ রাজীব উল আহসান।

উপজেলার শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তারা জেলায় শ্রেষ্ঠ মনোনীত হন।

রোববার প্রাথমিক শিক্ষা পদক সম্পর্কিত নেত্রকোনা জেলা বাছাই কমিটির সভাপতি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাহমিনা খাতুন স্বাক্ষরিত এক পত্র থেকে এ তথ্য জানা যায়।

দুর্গাপুর উপজেলার এ অর্জনে আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় নাগরিকরা। তারা উপজেলা চেয়ারম্যান এবং ইউএনওকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার বলেন, সফলতা সবসময়ের জন্যই আনন্দের, চলতি বছরে আমাকে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচত করায় আমি আমার পরিষদের সকল সদস্যদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় দুর্গাপুরবাসীকে ধন্যবাদ জানাই। বিশ্বাস আর নির্ভরতায় পাশে থাকুন।

ইউএনও মোহাম্মদ রাজীব উল আহসান বলেন,দুর্গাপুর উপজেলাবাসীর সার্বিক সহযোগিতাই এ সাফল্য এনে দিয়েছে। যেকোন অর্জনই কাজের প্রতি দায়িত্ব ও কর্তব্যবোধ বাড়িয়ে দেয়। সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সবার সহযোগিতা চাই। আমি আমার মেধা,শ্রম আর মননশীলতা দিয়ে সীমান্তের এই উপজেলাকে আরো সমৃদ্ধ করার চেষ্টা অব্যাহত রাখবো।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD