1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে ডাকবিভাগের "দিনের চিঠি, দিনেই বিলি'' শুরু - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহের গাঙ্গিনাপাড়ে অবৈধ দোকান-হকার উচ্ছেদ, জব্দ বিপুল মালামাল জামালপুরের বকশীগঞ্জ বাজারে নিউ মাতৃ জুয়েলার্সে সন্ত্রাসী কায়দায় বেদখল প্রাথমিক শিক্ষায় দুই-তিন বছরে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ প্রতিমন্ত্রীর আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল

ময়মনসিংহে ডাকবিভাগের “দিনের চিঠি, দিনেই বিলি” শুরু

শেখ মামুনুর রশীদ মামুনঃ
  • প্রকাশের সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ২৬৬ বার পড়া হয়েছে

বিশ্ব ডাক দিবস উপলক্ষে ময়মনসিংহ ডাকবিভাগের “দিনের চিঠি, দিনেই বিলি” নতুন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে নগরীর প্রধান ডাকঘরে এ কার্যক্রমের উদ্বোধন করেন ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (হিসাব ও সংস্থাপন) মোঃ রিয়াজুল ইসলাম। দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

ময়মনসিংহ বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল সঞ্জিত চন্দ্র পন্ডিতের সভাপতিত্বে ও ডাকঘর অফিসের পিও (প্রশাসন) মোঃ মুজাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (হিসাব ও সংস্থাপন) মোঃ রিয়াজুল ইসলাম বলেন, ডাকবিভাগ আর আগের মতো নেই। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাকবিভাগকে আধুনিকায়ন করতে যুগান্তকারী সব পদক্ষেপ গ্রহণ করেছেন। তারমধ্যে “দিনের চিঠি, দিনেই বিলি” কার্যক্রম আর একটি যুগান্তকারী পদক্ষেপ।

আমরা চেষ্টা করছি ডাকবিভাগকে আরও ডিজিটাল করে তুলতে, যাতে করে সেবাগ্রহীতার খুব সহজেই তাদের কাঙ্ক্ষিত সেবা পেতে পারে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ প্রধান ডাকঘরের পোস্টমাস্টার আব্দুর রাজ্জাক ও ডেপুটি পোস্টমাস্টার মোঃ মোজহারুল ইসলাম প্রমুখ।
সভাপতির বক্তব্যে ডেপুটি পোস্টমাস্টার জেনারেল সঞ্জিত চন্দ্র পন্ডিত বলেন, ময়মনসিংহ ডাক বিভাগের অবকাঠামোগত উন্নয়ন, প্রধান ডাকঘরে হেল্পডেক্স স্থাপন, কম্পিউটার ল্যাব স্থাপন, সার্ভিস উন্নয়নে গণশুনানির আয়োজন, গ্রামাঞ্চলে উদ্যোক্তাদের মাধ্যমে তথ্য প্রযুক্তির জ্ঞান সম্প্রসারণের জন্য ছাত্র- ছাত্রীদের প্রশিক্ষণ প্রদান পদ্ধতি স্বয়ংক্রিয়করণসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এসব কর্মসূচির সফল বাস্তবায়নে সেবা প্রত্যাশীগণ তাদের কাঙ্ক্ষিত সেবা সহজে পাচ্ছেন। উপরন্তু আজ থেকে ময়মনসিংহ শহর অঞ্চলে “দিনের চিঠি দিনে বিলি” কর্মসূ‌চি বাস্তবায়নের ফলে শহরবাসী দিনে পোস্টকৃত চিঠি দিনেই ডেলিভারি পেয়ে যাবেন। ময়মনসিংহ ডাক সেবা উন্নয়নের পালে এই ইতিবাচক পরিবর্তনে ময়মনসিংহ ডাক বিভাগের সকল কর্মচারীগণ প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছেন। ডাক সেবার এই প্রযুক্তিগত উন্নয়নে সেবার মান বহুলাংশে বৃদ্ধি পাবে। এছাড়াও অন‍্যান‍্যদের মাঝে বক্তব্য রাখেন, সাব পোস্ট মাস্টার (নৈশ) আব্দুর রশিদ, সাব পোস্ট মাস্টার জসিম উদ্দিন, পোস্ট অফিস পরিদর্শক শফিকুল আলম খান, পোস্ট অফিস পরিদর্শক (প্রশাসন) সিরাজুল ইসলাম, সেবা গ্রহীতা সাংবাদিক নজরুল ইসলাম সহ প্রমুখ। এর আগে সকালে ময়মনসিংহ ডাকবিভাগের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD