1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১০ - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১০

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ২৯৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়ৃমসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ও ডাকাতি প্রতিরোধ এবং মাদক ব্যবসায়ী, আদালতের পরোয়ানাভুক্তদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় পুলিশ অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেফতার করেছে।
এর মাঝে এসআই তাইজুল ইসলামের নেতৃত্বে একটি টীম পাড়াইল এলাকা থেকে ধর্ষনের চেষ্টার অপরাধে কাইয়ুম, এসআই আশিকুল হাসানের নেতৃত্বে একটি টীম রেলওয়ে ষ্টেশন মোড় এলাকা থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী রাহাদুজ্জামান টিটু, এসআই উত্তম কুমর দাসের নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ মোড় এলাকা থেকে বিস্ফোরক মামলার আসামী ফখরুল ইসলাম লিয়ন, এসআই নিরুপম নাগের নেতৃত্বে একটি টীম টাউনহল মোড় থেকে মামলার আসামী মোঃ সোহাগকে গ্রেফতার করে। এছাড়া এসআই আশরাফুল আলম, রাশেদুল ইসলাম, মানিকুল ইসলাম এবং এএসআই সাইফুল ইসলাম-২, মাহমুদুল হাসান, রুহুল আমিন পৃথক অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত দুইজন ও পরোয়ানাভুক্ত আরো চারজন সহ ৬ পলাতক আসামিকে গ্রেফতার করে। তারা হলো, রনি চন্দ্র বসাক, মেসার্স ভাই ভাই ফিসফিড মোঃ খোকন মিয়া,
মোঃ রনি মিয়া, মোঃ সাইদুল ইসলাম ওরফে হীরা ওরফে পাগলা সাইদুল, মোঃ সাইদুল ওরফে সাইকুল ও সোহাগ মিয়া। গ্রেফতারকৃত আসামীদেরকে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD