1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কাশেম হত্যার মুল আসামী র‌্যাবের অভিযানে নারায়ণগঞ্জ থেকে আটক - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ২২ হাজার পিস ইয়াবাসহ সাজাপ্রাপ্ত হীরা ও সহযোগী গ্রেফতার জাতীয় নির্বাচনের পর ময়মনসিংহে “প্রেসক্লাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক ধর্মীয় প্রতিষ্ঠান,সরকারি উন্নয়ন ও গণমাধ্যম—তিন খাতে আতঙ্ক ছড়ানো অপরাধচক্রের ছায়া প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে ময়মনসিংহ প্রেসক্লাব তালাবদ্ধ, সাংবাদিকদের প্রতীকী প্রতিবাদ জেলা প্রশাসককে প্রেসক্লাবের সভাপতির পদ ছেড়ে প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে ময়মনসিংহে সাংবাদিকদের মানববন্ধন সংস্কার বিহীন ময়মনসিংহ প্রেসক্লাবের প্রহসনের নির্বাচন বন্ধের দাবীতে সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচী ঘোষণা ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার ছাড়া প্রহসনের নির্বাচন হতে দেওয়া হবে না : সাংবাদিকবৃন্দ ময়মনসিংহে তর্কের ঘটনায় ব্যবসায়ী আনোয়ারকে রক্তাক্ত জখম করে দোকানে তালা দিয়েছে বিএনপি সমর্থিত নেতা চাঞ্চল্যকর দিপু হত্যা মামলার ঃ নিহতের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার,আরও এক আসামি গ্রেফতার ঈশ্বরগঞ্জে পিকাআপ–মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু

ময়মনসিংহে কাশেম হত্যার মুল আসামী র‌্যাবের অভিযানে নারায়ণগঞ্জ থেকে আটক

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ২৩৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে চাঞ্চল্যকর কাশেম আলী হত্যা মামলার প্রধান আসামী মোবারক হোসেনকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ। বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে আটক করে র‌্যাব। সে বেগুনবাড়ি বরিয়ান গ্রামের লাল মিয়ার ছেলে। কোতোয়ালী মডেল থানায় তাকে হস্তান্তর করা হলে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
মামলা সুত্রে জানা গেছে, নিহত কাশেম আলীর সাথে আটককৃত মোবারক হোসেনদের সাথে দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বিরোধের জের ধরে গত ৮ অক্টাবর রাতে মোবারক হোসেন তার সঙ্গীয় অন্যান্যরা পূর্ব-পরিকল্পিতভাবে কাশেম আলীকে তার নিজ বসত বাড়ী হতে ঘুম থেকে ডেকে নিয়ে অনুমান দূরবর্তী নদীর পাড়ে নিয়ে যায় এবং এলোপাথারি মারপিট করে গুরুতর জখম করে অজ্ঞান অবস্থায়ফেলে রেখে চক্রটি পালিয়ে যায়। পরে গুরুতর আহত ও অচেতন অবস্থান পেয়ে তার পরিবারের লোকজন উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এব্যাপারে নিহতের স্ত্রী ফরিদা খাতুন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা নং- ৩৭, তারিখ-০৯/১০/২০২২খ্রি. ধারা-১৪৩/৩০২/৩৪ পেনাল কোড। র‌্যাবের কোম্পানী অধিনায়ক মেজর আখের মোহাম্মদ জয় জানান, এ হত্যাকান্ডের সংবাদ পাওয়ার পরপরই র‌্যাব-১৪ এর একটি চৌকস দল ঘটনাস্থল পরিদর্শন, ছায়া তদন্ত, ঘটনার মূল রহস্য উদঘাটন এবং ঘটনার সাথে জড়িতদের আটক করতে জোর তৎপরতা শুরু করে। পরবর্তীতে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে ঘটনার মূল রহস্য উদঘাটন এবং ঘটনার মুলহোতা এজাহারনামীয় পলাতক আসামী মোবারক হোসেনকে নারায়ণগঞ্জ থেকে আটক করা হয়েছে। এছাড়া বিশ্বজিত কুন্ডু হত্যাকান্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সুমন ওরফে পেটকা সুমন নামে পলাতক আসামীকে আটক করা হয়েছে। তাদেরকে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD