1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ফুলপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যায় স্বামী ও শাশুড়ি গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার — মসিক প্রশাসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-১৪ এর অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু মুমিন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে বিশ্ব জনসংখ্যা দিবসে ময়মনসিংহে আলোচনা সভা, পরিকল্পিত জনসংখ্যার ওপর গুরুত্বারোপ

ফুলপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যায় স্বামী ও শাশুড়ি গ্রেফতার

মোঃ মিজানুর রহমান আকন্দ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৩০৫ বার পড়া হয়েছে

 ময়মনসিংহের ফুলপুরে স্ত্রী রোজিনা খাতুন (৩০) কে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আনারুল (৪০) ও তার মাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। জানা যায়, ২০ অক্টোবার বৃহস্পতিবার রাত ২ টার দিকে উপজেলার পয়ারী ইউনিয়নের আমলীতলা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশি সূত্রে জানা যায়, ওইদিন রাতে স্বামী আনারুল (রিক্সাচালক) পারিবারিক ঝগড়াঝাটির কারণে ঘরে থাকা দা দিয়ে স্ত্রী রোজিনাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। সংবাদ পেয়ে মৃতের মা পৌরসভার গোদারিয়া-চরপাড়া গ্রামের বাসিন্দা রোকেয়া খাতুন বিয়াই বাড়ী গিয়ে নিজ মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে মৃতের বড় মেয়ে রত্না ও মীমকে সাথে নিয়ে ৪ মাসের অন্তঃসত্ত্বা রোজিনাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর রাতেই ঘাতক স্বামী আনারুল ও তার মাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থল থেকে রক্ত মাখা দা, কাপড়-চোপড়, রক্ত মাখা মাটিসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। লাশের সুরতহাল পূর্বক ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD