1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে ট্রাকভর্তি চোরাই তেলসহ চোরাকারবারি গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে ট্রাকভর্তি চোরাই তেলসহ চোরাকারবারি গ্রেফতার

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৫০০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের অভিযানে ট্রাকভর্তি পামওয়েলসহ এক তেল চোরাকারবারিকে গ্রেফতার করেছে। তার নাম ওয়ালি উল্লাহ। সে শেরপুরের নকলা ডাকাতিয়াকান্দার আব্দুল খালেকের ছেলে। পওে ঐ ট্রাক থেকে ৬০ ড্রাম পামওয়েল উদ্ধার করা হয়। শম্ভুগঞ্জের মাঝিপাড়া থেকে মঙ্গলবার তাকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, মঙ্গলবার এসআই উত্তম কুমার দাস সংগীয় ফোর্স সহ বিশেষ অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পায়, শম্ভুগঞ্জ মাঝিপাড়ার মেসার্স রাজ ট্রেডিং কর্পোরেশনের সামনে ময়মনসিংহ-হালুয়াঘাট রাস্তায় কতিপয় তৈল চোরদলের সদস্যরা চোরাই তৈল কেনা-বেচা করছে। তাৎক্ষনিক ঐ পুলিশ কর্মকর্তা আমার (ওসি কোতোয়ালী) সাথে পরামর্শ করলে দ্রুত নির্দেশ পেয়ে ওয়ালি উল্লাহ নামে এক তেল চোরকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ৬০টি ড্রামে পামওয়েল তেল ভর্তি একটি জব্দ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তেল চোরদলের আরো ৫/৬ সদস্য পালিয়ে যায়। জব্দকৃত দশ চাকার ট্রাক, যাররেজিঃ নং-ঝিনাইদহ-ট-১১-১৭৩৬। তিনি আরো জানান,জব্দকৃত তেলে অনুমান মুল্য প্রায় ১২ লাখ টাকা। এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় নিয়মিত মামলা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD