1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বাংলাদেশ ভারত মৈত্রী সম্মাননা পেলেন পাটগুদাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ পুলিশের ভালো কাজের গল্পও ছড়িয়ে পড়ুক প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার: প্রতিমন্ত্রী

বাংলাদেশ ভারত মৈত্রী সম্মাননা পেলেন পাটগুদাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৪৪৩ বার পড়া হয়েছে
শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ ভারত মৈত্রী সম্মাননা ক্রেষ্ট   পেলেন পাটগুদাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মো মাহবুবুল আলম তরফদার শাহীন।  রাজনৈতি, দুর্নীতি,  শিল্প বানিজ্য ও অর্থনীতির সেরা কাগজ  অবাক পৃথিবী এর আয়োজনে রাজধানী ঢাকার সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি কাচার মেলা মিলনায়তনে  ২৪ অক্টোবর বিকাল ৪ টায়  প্রাকৃতিক দূর্যোগের মাঝেও বাংলাদেশ ভারত মৈত্রী উৎসবে এ ক্রেষ্ট প্রদান করা হয়। বাংলাদেশ ভারত মৈত্রী ৫১ বছর শীর্ষক আন্তর্জাতিক সেমিনার,  সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুনীতি নিবারন সহায়ক সংস্থার নির্বাহী পরিচালক  রফিকুল ইসলাম সম্রাট এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ,ক ম মোজাম্মল হক এমপি। বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কামাল আহম্মেদ মজুমদার এমপি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটি সভাপতি ও হুইপ অধ্যক্ষ রওশন আরা, এম,পি,বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, অতি সচিব পীরজাদা শহীদুল হারুন, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক সহ  বিশিষ্টজন এবং ভারত থেকে আগত বিভিন্ন পেশার প্রায় বিশ জন গুনীজন উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ – ভারত মৈত্রী সম্মাননা -২০২২ গ্রহন করেন ময়মনসিংহ নগরীর পাটগুদাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মো মাহবুবুল আলম তরফদার শাহীন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD