1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৩৩৩ বার পড়া হয়েছে

 ময়মনসিংহে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪। মঙ্গলবার রাতে নান্দাইলের কানুরামপুর বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী আফাজ উদ্দিন নেত্রকোণার কলমাকান্দার রামপুর ইউনিয়নের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।
র‌্যাব-১৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন জানান, বুধবার রাতে নান্দাইল উপজেলার কানুরামপুর বাজারে সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করছে এমন সংবাদ পায় র‌্যাব। র‌্যাবের অভিযান এবং উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় আফাজ উদ্দিনকে আটক করা হয়। তার হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সে নেত্রকোণার কলমাকান্দার রামপুর ইউনিয়নের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি আরো বলেন, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ নান্দাইল থানাসহ বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে। এ সকল অবৈধ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD