1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে ১নং ফাঁড়ি পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আল আমিন গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ময়মনসিংহে ১নং ফাঁড়ি পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আল আমিন গ্রেফতার

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ৩৪১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।আইন শৃংখলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন ২০০২ এর ৪(১) ধারার অপরাধে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আল আমিনকে কোতোয়ালি মডেল থানার ১নং ফাড়ি পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পিতবার ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ নগরী থেকে তাকে গ্রেফতার করে।

ফাড়ি পুলিশ জানায়, কোতোয়ালি মডেল থানার মামলা নং ৬৭(৩)২০২১, জিআর মামলা নং ২৮৯/২১ এর আসামি উজান ঘাগড়ার (ইয়াছিন সরকার বাড়ি) আল আমিনের বিরুদ্ধে আদালত গত ১৮ সেপ্টেম্বর রায় দেয়। রায়ে আদালত আল আমিনকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিনমাসের কারাদণ্ড প্রদান করে। রায়ের পর থেকে আল আমিন পলাতক অবস্থায় নানাস্থানে কৌশলে পালিয়ে বেড়াচ্ছে। বৃহস্পতিবার ১নং ফাড়ির ইনচার্জ এসআই আনোয়ার হোসেন তাকে গ্রেফতার করে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD