1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ আন্তঃ ব্যাটালিয়ন এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরের বকশীগঞ্জ বাজারে নিউ মাতৃ জুয়েলার্সে সন্ত্রাসী কায়দায় বেদখল প্রাথমিক শিক্ষায় দুই-তিন বছরে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ প্রতিমন্ত্রীর আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

ময়মনসিংহ আন্তঃ ব্যাটালিয়ন এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ২৭৪ বার পড়া হয়েছে

গত ০৮ নভেম্বর ২০২২ তারিখ হতে ১০ নভেম্বর ২০২২ তারিখ পর্যন্ত ০৩ দিন ব্যাপী ময়মনসিংহ সেক্টর আন্তঃ ব্যাটালিয়ন এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২২ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগিতায় ময়মনসিংহ সেক্টরের অধীনস্থ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি), জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) ও ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অংশগ্রহণ করে। বর্ণিত প্রতিযোগিতায় ১১ টি স্বর্ণ, ০৭টি রৌপ্য এবং ০৪ টি ব্রোঞ্জ পদক পেয়ে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) চ্যাম্পিয়ন এবং ০৫ টি স্বর্ণ, ০৫ টি রৌপ্য এবং ০২ টি ব্রোঞ্জ পদক পেয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। এছাড়াও এ প্রতিযোগিতায় নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর নম্বর ১০৯৯৮৩ সিপাহী মোঃ ইমন সরকার শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় এবং নম্বর ৯৫০০৫ সিপাহী মোঃ জুয়েল মিয়া, শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছে। উক্ত প্রতিযোগিতায় ময়মনসিংহ সেক্টরের শ্রদ্ধেয় সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ মাহমুদুর রহমান, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী, বিজিত এবং শ্রেষ্ঠ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ ও প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন, নেত্রকোণা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া, পিএসসি অধিনায়ক নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি), অধিনায়ক, জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এবং অধিনায়ক, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এবং নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর সর্বস্তরের সদস্যগণ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD