1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের গুরুত্বপূর্ণ পদে আসতে পারে আসাদুজ্জামান রুমেল - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ভাবখালীর কৃতি সন্তান মোঃ লুৎফর রহমান ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট‌্যা‌ব‌লেট ও ১২ গ্রাম হে‌রোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ময়মনসিংহে এক সপ্তাহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের গুরুত্বপূর্ণ পদে আসতে পারে আসাদুজ্জামান রুমেল

শেখ মামুনুর রশীদ মামুনঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৩১৩ বার পড়া হয়েছে

জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য মো.আসাদুজ্জামান রুমেল। দলীয় বিভিন্ন কর্মকাণ্ডে তিনি অনেকটা এগিয়ে। তিনি আওয়ামী সরকারের উন্নয়নমুলক কর্মকাণ্ড জনগণের নিকট তুলে ধরতে প্রচার প্রচারণা চালাচ্ছেন প্রতিনিয়ত। তাকে নিয়ে ময়মনসিংহ জেলা যুবলীগের গুরুত্বপূর্ণ পদ পাওয়ার সম্ভাবনার জোর গুঞ্জন শোনা যাচ্ছে ।
ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের তৃণমূল নেতাকর্মীদের আস্থাভাজন ময়মনসিংহ মহানগরের চরপাড়ার কৃতীসন্তান জেলা যুবলীগের গর্ব আসাদুজ্জামান রুমেলকে সকলে জেলা যুবলীগের গুরুত্বপূর্ণ পদে দেখতে চায়।

সরেজমিনে এলাকার নেতাকর্মীদের সাথে আলাপ চারিতায় জানা যায়,যারা পদ প্রত্যাশী হয়েছে তন্মধ্যে তৃনমূলের সাধারণ কর্মীদের মাঝে ময়মনসিংহের চরপাড়ার বাসিন্দা আসাদুজ্জামান রুমেলকে নিয়ে বেশ আগ্রহ ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তৃনমূলের কর্মীদের সাথে আলোচনায় রুমেল দীর্ঘ রাজনৈতিক জীবনের সততা নিষ্ঠা ও ত্যাগের দিকগুলো তুলে ধরে তৃনমুল কর্মীরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষন করে জানিয়েছে যে, এসময়ে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা মোতাবেক যদি তৃণমুল মুল্যায়ন হয়, তাহলে আসাদুজ্জামান রুমেল এর মতো স্বচ্ছ পরিচ্ছন্ন নেতারা মুল্যয়নের সঠিক সময়।

দলের শীর্ষ পর্যায়ের নেতারা জানান, দুর্দিনের কর্মী যারা ত্যাগী এবং পরীক্ষিত, একই সঙ্গে স্বচ্ছ ভাবমূর্তি আছে, এসব বিষয়গুলো যুবলীগের নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে মানদণ্ড হিসেবে বিবেচনায় থাকবে।
ময়মনসিংহ জেলা যুবলীগের গুরুত্বপূর্ণ পদ প্রত্যাশী আসাদুজ্জামান রুমেল বলেন ” আমার দীর্ঘ দিনের রাজনীতির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ময়মনসিংহ জেলার যুবলীগের রাজনীতিকে আরো সুসংগঠিত করতে চাই। আশা করছি অতীতের আমার রাজনৈতিক ত্যাগ, লড়াই সংগ্রামের ভূমিকাকে দলের নীতি নির্ধারকরা অবশ্যই মূল্যায়ন করবেন।”

বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি ঐতিহ্যবাহী ও সুশৃঙ্খল সংগঠন। এই সংগঠনকে আরো গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে আওয়ামী যুবলীগের তৃণমূল নেতাকর্মীগণ আসাদুজ্জামান রুমেলকে ময়মনসিংহ জেলা যুবলীগের গুরুত্বপূর্ণ পদে দেখতে চায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD