1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ফুলপুরে বিএনপির গাড়িবহরে আ'লীগের হামলা হামলা - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা

ফুলপুরে বিএনপির গাড়িবহরে আ’লীগের হামলা হামলা

গোলাম মোস্তফা
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ২৯২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুরে বিএনপি নেতাকর্মীর গাড়িবহরে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার ফুলপুর উপজেলা বিএনপির কর্মী সমাবেশে যাওয়ার সময় বিকেল পৌনে ৪টার দিকে হালুয়াঘাট সড়কের কুইরা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র আমিনুল হক জানান, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স কর্মী সমাবেশে আসছিলেন। তাকে বাধা দেওয়ার জন্য কুইরা ব্রিজ এলাকায় দুর্বৃত্তরা দাঁড়িয়ে আছে খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সেখানে জড়ো হন।

তারা যেতেই তাদের ওপর হামলা চালানো হয়, ছোড়া হয় ককটেল। এ সময় দুটি প্রাইভেটকার ভাঙচুর করে হামলাকারীরা। এরপর ফুলপুর থেকে নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে সেখানে গেলে হেলমেট পরা হামলাকারীরা পিছু হটে। হামলায় পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন।

আহতরা হলেন,দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার,উত্তর যুবদলের সভাপতি শামছুল হক শামছু, সহ-সভাপতি আমিনুল ইসলাম মনি,উত্তর ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান ডুনন,সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদ।তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে ফুলপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন কালবেলাকে বলেন, ‘হামলার ঘটনা শুনেছি। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD