1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ কোতোয়ালী পুলিশ ২১ সেচ পাম্পসহ ২ চোরকে গ্রেফতার করেছে - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহের কপিক্ষেত এলাকায় ফয়সাল আহম্মেদ রিগ্যান হত্যা ঘটনায় গ্রেফতার-৩ মিঠামইনের কাটখালে নির্বাচনী স্বতন্ত্র প্রার্থী চক্ষু বিশেষজ্ঞ ডা: শাহীন রেজা চৌধুরীর বিনামূল্যের চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ময়মনসিংহে রিগান হত্যা মামলায় ডিবির অভিযানে ২ জন আটক সাংবাদিকদের প্রতিমাসে প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়নের কমিটি গঠন করেছে ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটি অষ্টগ্রামে নির্বাচনী প্রচারণার মধ্য দিয়ে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার শাহীন রেজা চৌধুরী দুর্নীতির আখড়া ময়মনসিংহ সিটি করপোরেশন স্বাস্থ্য খাতে ১৫ কোটি টাকার লুটপাটের অভিযোগ ময়মনসিংহ রিয়াদ হত্যার প্রতিবাদে মানববন্ধন -পিতার আহাজারি পুলিশ সুপার কাজী আখতার উল আলমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক নালিতাবাড়ীতে পাগলা মহিষের তাণ্ডব, শিক্ষক গুরুতর আহত

ময়মনসিংহ কোতোয়ালী পুলিশ ২১ সেচ পাম্পসহ ২ চোরকে গ্রেফতার করেছে

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ২৭৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের আরো একটি সফলতা দেখিয়েছে,  আবাদী জমির সেচ পাম্পের মোটর চুরির চোর চক্রের ০২ সদস্য গ্রেফতার উদ্ধার ২১টি সেচ পাম্প ।

অত্র কোতোয়ালী থানাধীন চর ঈশ্বরদিয়া চরাঞ্চলের কৃষকদের আবাদী জমির সেচ পাম্পের মোটর চোরদলের সদস্য দীর্ঘদিন যাবত চুরি করে আসছিল। উক্ত বিষয়ে এলাকাবাসী থানার অফিসার ইনচার্জকে জানালে তিনি এলাকাবাসীদের নিয়ে চুরি রোধ কল্পে বিট পুলিশিং সভা করেন এবং স্থানীয় লোকজনদের সহায়তায় কোতোয়ালী থানা পুলিশ অভিযান পরিচালনা করে অত্র থানাধীন জয়বাংলা বাজার হতে আসামী সাব্বির(২৬), পিতামৃতঃ সালাম খাঁ, সাং-ভবানীপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং তাকে নিয়ে পুনরায় অভিযান পরিচালনা করে তারাকান্দা থানাধীন খামারের বাজার হতে ও আজাহারুল ইসলাম (২২), পিতা-আঃ সালাম, সাং-পলাশকান্দা, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করে তার দেখানো মতে তার নিজস্ব শরীফ এন্টারপ্রাইজ ইলেকট্রনিক্স নামক দোকান হতে চোরাই যাওয়া মালামাল বিভিন্ন কোম্পানীর পুরাতন মোটর ০২টি ০২ ঘোড়া, ১১টি দেড় ঘোড়া, ০৮টি ০১ ঘোড়া মোট ২১টি পুরাতন মোটর যার সর্বমোট মূল্য ১,৩৮,০০০/-(এক লক্ষ আটত্রিশ হাজার)টাকা উদ্ধার করা হয়। উল্লেখিত বিষয়ে কোতোয়ালী থানায় কোতোয়ালী মডেল থানার মামলা নং-১০১/১২৩৪, তারিখ ২৩/১১/২০২২ খ্রিঃ ধারা-৪৫৭/৩৭৯ পেনাল কোড রুজু করা হয়। চোরাই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে। কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD